অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › বাংলাদেশ › কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টারে

কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টারে

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 25
কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টারে
মোঃ জাহিদ তানভীর আজাদ
মোঃ জাহিদ তানভীর আজাদকুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার কারাগারের আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন ভোরে কারাগারের মূল ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়গামী সড়কের বাম পাশে অবস্থিত কুষ্টিয়া জেলা কারাগারের সীমানার ভেতরে আবাসিক কোয়ার্টার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার শরিফুল আলম জানান, বিকেলে বিকট শব্দ শুনে খোঁজখবর নেওয়া হয়। পরে দেখা যায়, কালিশংকপুর মোড়ের দিকে কারাগারের আবাসিক কোয়ার্টারের টিনের ওপর বিস্ফোরণ ঘটেছে। গাছের পাতা ও ডালপালার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু প্লাস্টিকের বস্তাসহ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

এর আগে একই দিন ভোরে কারাগারের মূল ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের এ ঘটনায় কারাগার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই দিনে দুই দফায় কুষ্টিয়া জেলা কারাগারে বোমা বিস্ফোরণের ঘটনায় কারাগারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ ও কারা কর্তৃপক্ষ।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓