অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › রাজনীতি › সংলাপ নিয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ, জোটগতভাবে যাবে ১১ দল: পরওয়ার

সংলাপ নিয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ, জোটগতভাবে যাবে ১১ দল: পরওয়ার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 52
সংলাপ নিয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ, জোটগতভাবে যাবে ১১ দল: পরওয়ার
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

রাজনৈতিক সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সংলাপের দিনক্ষণ ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়।

পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, ১১-দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আহ্বান করা সংলাপেও ১১ দল জোটগতভাবে অংশ নেবে বলে জানান তিনি।

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে। পরওয়ার জানান, জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী জেহাদ খানই এ উপনির্বাচনে প্রার্থী থাকবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১১-দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে দলটি জামায়াতকে জানিয়েছে।

পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের আগে বাংলাদেশ দখল’-সংক্রান্ত বক্তব্যের নিন্দা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, নিজ দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল কোনো গণতান্ত্রিক দেশের কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী এ ধরনের মন্তব্য করতে পারেন না।

আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থনের সমালোচনা করে পরওয়ার বলেন, যারা সহস্রাধিক মানুষকে হত্যা করেছে এবং ৩০-৪০ হাজার মানুষকে আহত করেছে, দেশের মানুষ সেই নিষ্ঠুরতা ভুলে যায়নি; কোনো গণতান্ত্রিক দেশ তাদের এভাবে সমর্থন ও প্রযুক্তিগত সহায়তা দিতে পারে না। এ বিষয়ে আওয়ামী লীগ বা ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক ◷ ১০ ঘণ্টা ৫ মিনিট আগে ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী ◷ ১০ ঘণ্টা ১২ মিনিট আগে টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ◷ ১৬ ঘণ্টা ১১ মিনিট আগে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ◷ ১৬ ঘণ্টা ১১ মিনিট আগে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ◷ ১৭ ঘণ্টা ৫২ মিনিট আগে হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ ◷ ১৯ ঘণ্টা ৪ মিনিট আগে