অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › রাজনীতি › অর্জুন সিংকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন নাহিদ, ‘চুপ করে বসে থাকব না’ বললেন ইশরাক

অর্জুন সিংকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন নাহিদ, ‘চুপ করে বসে থাকব না’ বললেন ইশরাক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 61
অর্জুন সিংকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন নাহিদ, ‘চুপ করে বসে থাকব না’ বললেন ইশরাক
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখলের’ হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অর্জুন সিংকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার এবং তাঁকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব দাবি জানান।

পোস্টে নাহিদ লেখেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহীদের রক্তে অর্জিত মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য আঠারো কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতা। তিনি অভিযোগ করেন, এ বক্তব্যের পরও দিল্লির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ দেখা যায়নি; সরকারের এই নির্লিপ্ততাকে তিনি ‘লজ্জার’ বলে উল্লেখ করেন।

নাহিদ আরও লেখেন, বিগত শাসনামলে শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত যে একতরফা সুবিধা ভোগ করেছে, সেই দিন আর ফিরে আসবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।

একই বিষয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি লেখেন, অর্জুন সিংয়ের মন্তব্য দেশের মানুষের মধ্যে চরম ক্রোধ সৃষ্টি করেছে। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য না হলেও দিল্লির উচিত এর ব্যাখ্যা দেওয়া এবং মন্তব্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। ইশরাক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে আমরাও চুপ করে বসে থাকব না।’ রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক তার জায়গায় থাকবে, তবে মাঠের রাজনীতির জবাব রাজনৈতিক ভাষাতেই দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেছিলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেবো।’ এ নিয়ে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেছিলেন, বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। এসব প্রতিক্রিয়ার বিষয়ে অর্জুন সিংয়ের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক ◷ ১০ ঘণ্টা ৫ মিনিট আগে ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী ◷ ১০ ঘণ্টা ১২ মিনিট আগে টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ◷ ১৬ ঘণ্টা ১১ মিনিট আগে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ◷ ১৬ ঘণ্টা ১১ মিনিট আগে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ◷ ১৭ ঘণ্টা ৫২ মিনিট আগে হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ ◷ ১৯ ঘণ্টা ৪ মিনিট আগে