অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › স্বাস্থ্য › ৬২ শতাংশ শিশু খাদ্য-দারিদ্র্যে, বৈচিত্র্যময় খাবার পায় মাত্র ৩৮ শতাংশ: গবেষণা

৬২ শতাংশ শিশু খাদ্য-দারিদ্র্যে, বৈচিত্র্যময় খাবার পায় মাত্র ৩৮ শতাংশ: গবেষণা

স্বাস্থ্য ডেস্ক | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 51
৬২ শতাংশ শিশু খাদ্য-দারিদ্র্যে, বৈচিত্র্যময় খাবার পায় মাত্র ৩৮ শতাংশ: গবেষণা
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

দেশের ছোট শিশুরা বয়স অনুযায়ী প্রয়োজনীয় খাবার পাচ্ছে না। ইউনিসেফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের এক নতুন যৌথ গবেষণায় দেখা গেছে, ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের ৬২ শতাংশ খাদ্য-দারিদ্র্যের মধ্যে আছে এবং ২০ শতাংশ শিশু খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহায়তায় করা এই গবেষণার ফলাফল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে উপস্থাপন করা হয়।

গবেষকেরা জানান, শিশুদের খাদ্য-দারিদ্র্য মানে খাবারে বৈচিত্র্যের ঘাটতি, আর খাদ্যনিরাপত্তাহীনতা মানে খাবারের অপর্যাপ্ত সুযোগ। পরিবারে খাবারের ঘাটতি না থাকলেও শিশুর খাবারে বৈচিত্র্য না থাকায় অপুষ্টি দেখা দিচ্ছে।

ফলাফল উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, ছয় মাস বয়সের পরপরই ৯২ শতাংশ শিশুকে সম্পূরক খাবার দেওয়া শুরু হয়, কিন্তু মাত্র ৩৮ শতাংশ শিশুর খাবারে বৈচিত্র্য থাকে এবং মানসম্পন্ন খাবার পায় মাত্র ২৮ শতাংশ। ৯৩ দশমিক ৬ শতাংশ শিশু মায়ের দুধ খাওয়া অব্যাহত রাখলেও ডিম, মাছ-মাংস, ভিটামিন এ সমৃদ্ধ ফল-সবজি ও দুধ খাওয়ার হার ২৪ থেকে ৪৫ শতাংশের মধ্যে।

আট বিভাগের আট জেলার ২৫টি উপজেলা থেকে ৪০৫টি শিশুর তথ্য, তাদের মা বা সেবাদানকারীর সাক্ষাৎকার এবং ৪০ জন স্বাস্থ্যকর্মী ও নীতিনির্ধারকের মতামত নিয়ে গবেষণাটি করা হয়। ৮১ শতাংশ সেবাদানকারী খাওয়ানোর সময় নানা অসুবিধার কথা বলেছেন; সময় না পাওয়ার কথা বলেছেন ৩৬ শতাংশ, জ্ঞানের ঘাটতির কথা ৩৩ শতাংশ এবং কিনতে না পারার কথা ৩২ শতাংশ।

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, শিশুদের সঠিক খাবারের অন্যতম বাধা প্যাকেটজাত বা কৌটার খাবার; মানুষের আচরণ বদলাতে না পারলে শিশুরা ঠিক খাবার পাবে না। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইউনুস আলী জানান, শিশুদের খাওয়ানোর জাতীয় গাইডলাইন হয়েছিল ২০০৭ সালে; এখন তা হালনাগাদ করার সময় এসেছে।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓