অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › শিক্ষা › ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৩ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 43
ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
মো: আদিবুর রহমান মাসুদ
মো: আদিবুর রহমান মাসুদঢাকা প্রতিনিধি॥

ময়মনসিংহের ত্রিশালে ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্ন মিলে যাওয়ায় অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করেছে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা স্থগিতের খবর জানতে পারে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতেই ইউটিউবের একটি চ্যানেলে একই প্রশ্নপত্র প্রকাশিত হয়। বিষয়টি জানাজানি হলে পরীক্ষা শুরুর আগেই তা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের জানানো হয়েছে, পরে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষাটি নেওয়া হবে।

শুধু এই বিদ্যালয় নয়, আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়ের প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে আগে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর আগে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার আরও চারটি পরীক্ষা হয়েছে। সেগুলোর প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল থাকার তথ্য পাওয়া গেলেও স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে মিলে গেছে শোনার সঙ্গে সঙ্গেই তাঁরা পরীক্ষা স্থগিত করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলে গেছে; এটি কীভাবে হলো, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এটি কোমলমতি শিক্ষার্থীদের জন্য এক ধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র ইউটিউবে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তে ইউএনওকে নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓