অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ, জালিয়াতিতে আইনি ব্যবস্থা কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি দুই সাবেক জনপ্রতিনিধি ‘২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় এলে সব বলে দেব’: জামায়াতের এমপি আমির হামজা ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ লিখে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার বোরহান সংলাপ নিয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ, জোটগতভাবে যাবে ১১ দল: পরওয়ার থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ-অ্যাম্বুলেন্স উদ্বোধন যুবদলকে শক্তিশালী করতে কুড়িগ্রামে মতবিনিময় সভা দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টারে কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে বিরল প্রজাতির আহত সোনালী হনুমান উদ্ধার
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 44
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
NYVB
ডেস্ক রিপোর্ট

কুড়িগ্রাম প্রতিনিধি: বর্ণাঢ্য র‍্যালি, প্রাণিসম্পদ মেলার উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ মেলায় খাতটির বিভিন্ন উদ্যোগ, সম্ভাবনা ও উৎপাদন-সংশ্লিষ্ট কার্যক্রম তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ ফিতা কেটে প্রাণিসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারি ও আয়োজকদের সঙ্গে কথা বলেন। মেলায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উৎপাদন কার্যক্রম, আধুনিক খামার ব্যবস্থাপনা ও সম্ভাবনাময় উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং জেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক হাসিবুর রহমান হাসিব।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন সম্পর্কে খামারিদের উৎসাহিত করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ছবি: প্রতিনিধি

লিংক কপি হয়েছে ✓