অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ, জালিয়াতিতে আইনি ব্যবস্থা কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির, স্কুলে টিফিনে শিক্ষার্থীপ্রতি খরচ ৩৭ টাকা মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি দুই সাবেক জনপ্রতিনিধি ‘২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় এলে সব বলে দেব’: জামায়াতের এমপি আমির হামজা ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ লিখে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার বোরহান সংলাপ নিয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ, জোটগতভাবে যাবে ১১ দল: পরওয়ার থ্যাংকসগিভিংয়ে শুভেচ্ছা ট্রাম্প-মেলানিয়ার, বার্তায় প্রতিপক্ষ ও অভিবাসীদের আক্রমণ প্রেসিডেন্টের নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ-অ্যাম্বুলেন্স উদ্বোধন যুবদলকে শক্তিশালী করতে কুড়িগ্রামে মতবিনিময় সভা দুই বছর কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি কুষ্টিয়া জেলা কারাগারে একই দিনে দ্বিতীয় দফা বোমা বিস্ফোরণ, এবার কোয়ার্টারে কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে বিরল প্রজাতির আহত সোনালী হনুমান উদ্ধার
হোম › বাংলাদেশ › মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি দুই সাবেক জনপ্রতিনিধি

মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি দুই সাবেক জনপ্রতিনিধি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 51
মৃত্যুর দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি দুই সাবেক জনপ্রতিনিধি
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

মৃত্যুর প্রায় দুই বছর পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে গাজীপুরের শ্রীপুরের দুই সাবেক জনপ্রতিনিধিকে। তাঁদের একজন ছিলেন পৌর কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সদস্য। পুলিশের করা এ মামলায় তাঁদের আসামি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা। তাঁদের প্রশ্ন, মৃত্যুর পর কীভাবে কেউ সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিতে পারেন?

গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। মামলায় ১১১ জনকে আসামি করা হয়েছে। এজাহারে ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে।

মামলার ৯১ নম্বর আসামি শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগর, যিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান। ১০৪ নম্বর আসামি গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী, যিনি ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আলী আজগরের জামাতা ফজলে রাব্বী বলেন, একজন মানুষ মারা যাওয়ার দুই বছর পর কীভাবে তাঁকে মামলার আসামি করা হয়, তা তাঁরা বুঝতে পারছেন না; বিষয়টি পরিবারের জন্য খুবই কষ্টের। ইদ্রিস আলীর এক স্বজনও একই প্রশ্ন তোলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, মামলায় অনেক আসামি রয়েছেন। মৃত ব্যক্তিদের নাম কীভাবে আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ওই দুজনের নাম বাদ দেওয়া হবে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓