অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › আন্তর্জাতিক › রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমার দোষী: আইসিজের রায়ে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ

রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমার দোষী: আইসিজের রায়ে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 55
রোহিঙ্গা জেনোসাইডে মিয়ানমার দোষী: আইসিজের রায়ে ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশ
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

রোহিঙ্গাদের ওপর জেনোসাইড বা জাতিগত নিধন চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া ঐতিহাসিক এই রায়ে আদালত বলেছেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড চালিয়েছে দেশটি। একই সঙ্গে জেনোসাইড প্রতিরোধ, অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে মিয়ানমার।

আইসিজের ১৫ বিচারপতির মধ্যে ৯ জন এ সিদ্ধান্তের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন। আদালত বলেছেন, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর। আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া জানান, প্রমাণে দেখা গেছে মিয়ানমারের বাহিনী অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।

রায়ে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ তৈরি, ক্ষতিগ্রস্ত সম্পদ পুনঃস্থাপন, নিখোঁজদের সন্ধান, পুনর্বাসন এবং নিপীড়ন থেকে সুরক্ষা। ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। প্রায় সাত বছর পর গত ১৯ নভেম্বর এই রায় এল। ২০১৭ সালের দমন-পীড়নের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘের হিসাবে, বর্তমানে কক্সবাজারের শিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস করছে।

রায়ের পর গাম্বিয়া মিয়ানমারকে দ্রুত ও পূর্ণাঙ্গভাবে রায় মেনে চলার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের পরিকল্পনা জানিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কার্যকর তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে। রায় বাস্তবায়নে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাবে কি না এবং নিষেধাজ্ঞা আসবে কি না, এখন সেদিকে নজর। মিয়ানমার আগে দাবি করেছিল, ওই অভিযান ছিল পুলিশ চৌকিতে আরসার হামলার জবাব। রায়ের বিষয়ে মিয়ানমারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, প্রথম আলো

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ ◷ ৭ ঘণ্টা ৫৪ মিনিট আগে কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট ◷ ৭ ঘণ্টা ৫৪ মিনিট আগে ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ ব্ল্যাক ফ্রাইডেতে ২০টির বেশি দেশে অ্যামাজন কর্মীদের ধর্মঘট-বিক্ষোভ ◷ ১৬ ঘণ্টা ৩ মিনিট আগে ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, মুসলিম জনসংখ্যায় শীর্ষে যাবে পাকিস্তান: পিউ ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, মুসলিম জনসংখ্যায় শীর্ষে যাবে পাকিস্তান: পিউ ◷ ১ দিন আগে পূর্ব লন্ডনে কালো মুখোশধারী তরুণদের মহড়া, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি পূর্ব লন্ডনে কালো মুখোশধারী তরুণদের মহড়া, যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি ◷ ১ দিন আগে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ‘অতিরিক্ত উৎপাদনের’ অভিযোগ নাকচ দিল্লির ◷ ১ দিন আগে