অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › রাজনীতি › ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:০৬ এএম, ২৬ নভেম্বর, ২০২৬ 43
‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে আসার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি; তাঁকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে আনা হবে, এর বাইরে তাঁর ফেরার কোনো পথ নেই।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী দাবি করেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যে একটি সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে। তাঁর ভাষায়, ভারতও শেখ হাসিনার ‘পাগলামি’ বুঝতে পারছে এবং তাঁকে নিয়ে বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ আলাদা বিষয় বলে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মন্তব্য করেছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াত একরকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি। শেখ হাসিনা ক্রিমিনাল সেকশনের আওতায় পড়েন, তাই চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তর করতে হবে।

ভারতের কাছে শেখ হাসিনাসহ অন্যদের ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অনুরোধ জানিয়েছে, এখন জবাবের অপেক্ষায় রয়েছে। শেখ হাসিনার পরিবার, দল ও সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা, তখন থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓