অনলাইন, ২৭ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মাদক পাচারকারীদের তথ্য চেয়ে ডিইএর ‘টিপ লাইন’, যুক্তরাষ্ট্রের কাছে মেক্সিকোর আনুষ্ঠানিক অভিযোগ কুইবেকে হিজাব-পাগড়িসহ ধর্মীয় প্রতীক নিষেধাজ্ঞা বহাল রাখলেন কানাডার সুপ্রিম কোর্ট এনভিডিয়া প্রধানকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপ, নিজ দলেই তোপের মুখে প্রেসিডেন্ট নাসিরনগরে লেপ-তোষকের দোকানে আগুন, পুড়ে ছাই লাখ টাকার মালামাল জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোনায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নওগাঁয় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তায় ২২ হাজার কেজি চাল মজুত, মামলা নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল, নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুত দেড় লাখ শ্রমিক কুলাউড়ার আলীনগর সীমান্তে ২৫২০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার যশোরে সাড়ে তিন কোটি টাকার ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত; একজনের অবস্থা গুরুতর নিরাপত্তার আশঙ্কায় ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের অন্তত ছয় মন্ত্রী-কর্মকর্তা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী থানা-হাসপাতাল যারা জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হোম › রাজনীতি › ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি, জামায়াত ও এনসিপি, লক্ষ্য আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানো

ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি, জামায়াত ও এনসিপি, লক্ষ্য আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানো

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৬ নভেম্বর, ২০২৬ 64
ডিসেম্বরজুড়ে রাজপথে বিএনপি, জামায়াত ও এনসিপি, লক্ষ্য আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানো
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

ডিসেম্বর বিজয়ের মাস; প্রতিবছর এ মাসে রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচি পালন করে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাঁকে ঘিরে দলটির পক্ষ থেকে ‘লকডাউন’সহ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও আগুনের ঘটনাও ঘটেছে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি ঢাকা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার, জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। একই সঙ্গে রাজপথে সক্রিয় হয়েছে আওয়ামী লীগবিরোধী তিন দল—ক্ষমতাসীন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিএনপি আগামী ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন, সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। দলীয় সূত্র বলছে, এবার কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংগঠন রাজপথে থাকে এবং বেশির ভাগ কর্মসূচি হবে সড়ক বা ময়দানে।

জামায়াতে ইসলামী ১৯ নভেম্বর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২১ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়; ২৫ নভেম্বর ঢাকার বাইরে ১১টি মহানগরে সমাবেশ ও মিছিল হয়। দলটি বলছে, সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে তারা।

এনসিপি আওয়ামী লীগকে এখনো প্রধান প্রতিপক্ষ মনে করে। দলটির ভাষ্য, ১০ নভেম্বর থেকে এ পর্যন্ত এনসিপি ও সহযোগী সংগঠনের আট নেতা আক্রান্ত হয়েছেন—কারও গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কাউকে চাপাতি নিয়ে হামলা করা হয়েছে, কেউ পেয়েছেন হত্যার হুমকি। এরপর থেকে দলটি রাজপথে তৎপর হয়েছে। এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগ নেতা আশেক এলাহী আটক ◷ ১০ ঘণ্টা ৩ মিনিট আগে ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর বসব না: নাসীরুদ্দীন পাটওয়ারী ◷ ১০ ঘণ্টা ১০ মিনিট আগে টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও ‘বনানীতে মা-বোনদের মিছিল’ বলে প্রচার আওয়ামী লীগের পেজে: ফ্যাক্ট চেক ◷ ১৬ ঘণ্টা ৯ মিনিট আগে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে চট্টগ্রামে ছাত্রশক্তি নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ◷ ১৬ ঘণ্টা ৯ মিনিট আগে ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ১১ দল ও বিএনপির সংলাপ কবে, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ◷ ১৭ ঘণ্টা ৫০ মিনিট আগে হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ হাসিনার ফেরার পরিকল্পনায় উত্তেজনায় বাংলাদেশ, বিপাকে ভারত: বিবিসির বিশ্লেষণ ◷ ১৯ ঘণ্টা ২ মিনিট আগে