অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২ নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
হোম › রাজনীতি › আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার

আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 41
আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘একটা দলকে বিদায় করে আরেকটা দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপকভিত্তিক একটা পরিবর্তন চেয়েছিল, বিশেষ করে আমাদের যুবসমাজ, যাদের কাছে এই জাতি ঋণী।’

তিনি বলেন, তাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে, আর নির্বাচনের আগে সব পক্ষই বলেছিল ‘হ্যাঁ’ জিতলে তা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের বিভিন্ন জায়গায় বিএনপি ‘মতলবি ডিসেন্ট’ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির উদ্দেশে শফিকুর রহমান বলেন, ১৫ বছর তারাও মজলুম ছিল, কিন্তু ৫ আগস্টের পর সব ভুলে গেছে। তার অভিযোগ, এরপর থেকে চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক কূটচালের মাধ্যমে জাতিকে কষ্ট দেওয়া হচ্ছে। ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে চা-চক্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না।

জামায়াত আমিরের এ বক্তব্যের জবাবে বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম নিজের ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে লেখেন, ‘এই জন্য বাবুল এখন বিরোধী দলে। শান্তির পায়রা কুটকুট করে আবুলের নৈরাজ্য দেখে।’

জামায়াত আমিরের অভিযোগের বিষয়ে বিএনপির দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓