অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২ নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ
হোম › রাজনীতি › স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস

স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৯ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 41
স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর একটি স্থলসীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের কথা ভাবছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বিবেচনাধীন পথগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল সীমান্তও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-সমর্থকেরা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ সরেজমিনে দেখেছেন। বৈধ পাসপোর্ট ছাড়া বিমানে ওঠা সম্ভব নয় বলেই সড়কপথের বিকল্প ভাবা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ২০২৪ সালের ২২ আগস্ট এবং জাতীয় পরিচয়পত্র ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বাতিল করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ১৬ ডিসেম্বর ফেরার জন্য তিনি নতুন পাসপোর্ট, পরিচয়পত্র ও ফ্লাইটের ব্যবস্থা চেয়েছেন।

তবে বাংলাদেশ সরকার বারবার বলেছে, প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়ার বাইরে তার ফেরার সুযোগ নেই। গত ২৬ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে কেউ আসবেন না।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’ শেখ হাসিনা আসতে পারবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘মোটেও না।’

একই দিন সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পেজে দাবি করেন, ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে শেখ হাসিনা একপ্রকার সরে এসেছেন। তার ভাষ্য, শনিবার রাতে এক অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন ‘সুযোগ পেলে যাবো’, কিন্তু ১৬ ডিসেম্বরেই আসবেন—এমনটা স্পষ্ট করে বলেননি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের বিষয়ে আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতীকী ছবি: বেনাপোল স্থলবন্দর (উইকিমিডিয়া কমন্স)

লিংক কপি হয়েছে ✓