অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২ নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
হোম › রাজনীতি › পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:১২ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 76
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২
মো: আশিকুর রহমান
মো: আশিকুর রহমানঢাকা প্রতিনিধি॥

হালনাগাদ: জাজিরার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। দ্বিতীয় নিহত ব্যক্তি মাদারীপুরের শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা। সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়। নিহত দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, ‘দুজন নিহতের খবর পেয়েছি। একজন শরীয়তপুর জেলার, অপরজন মাদারীপুর জেলার। তারা দুজন আওয়ামী লীগের সমর্থক বলে শুনেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’ সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে ইব্রাহিম সিপাহী (৩০) নামে নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দিন সিপাহীর ছেলে। সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। কারা গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর ৫টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ‘লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে এক্সপ্রেসওয়ে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। কর্মসূচি ঠেকাতে টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

সংঘর্ষের সময় বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিন থেকে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরিত হয়েছে। ফুড এক্সপ্রেসসহ কয়েকটি রেস্তোরাঁ ও বাস কাউন্টারে আগুন দেওয়া হয় এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। বিএনপির নেতাকর্মীদের কয়েকটি তাঁবু ও প্যান্ডেলেও আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে সরে যান। পুলিশ ও অন্যান্য বাহিনী কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার বা মামলার কোনো তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিবার, আওয়ামী লীগ কিংবা বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓