অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত বেড়ে ২ নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
হোম › রাজনীতি › সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান

সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৯ নভেম্বর, ২০২৬ 46
সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সরকারকে ব্যর্থ করার চেষ্টায় দলটি ‘উন্মাদ হয়ে গেছে’। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘মানুষের তাড়া খেয়ে যারা চলে গেছে, তারা ষড়যন্ত্রে লিপ্ত।’ আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ করতে মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

শিল্প খাত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জাতীয় শিল্প উন্নয়নের জন্য সবচেয়ে বেশি উদ্যোগ হাতে নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

নজরুল ইসলাম খান এমন দিনে এ বক্তব্য দিলেন, যেদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচি শুরু হয়েছে। রোববার ভোরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে দুজন নিহত হন। পুলিশ জানিয়েছে, নিহত দুজন আওয়ামী লীগের সমর্থক বলে তারা শুনেছে। গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় গাছ ও খুঁটি ফেলে সড়ক-মহাসড়ক অবরোধের খবরও পাওয়া গেছে।

নজরুল ইসলাম খানের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓