Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
শ্রীমঙ্গলে স্কুল ছাত্রীকে অপহরণ করে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-৩ ৭৫১ কোটি টাকার মুছাপুর রেগুলেটর প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ, প্রাগপুরে স্কুলশিক্ষক আটক। দৌলতপুরে নির্জন মাঠ থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় ছিনতাইকালে গ্রেপ্তার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না, কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা
হোম › বাংলাদেশ › আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৭ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 1
আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ


বিদেশি তারকা খেলোয়াড়দের অংশ গ্রহণে  নাসিরনগরে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনের মধ্য দিয়ে নুরপুর কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্র্যান্ড মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর বিএনপির সংগ্রামী আহবায়ক ও সাবেক জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মোঃ আনিসুল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া - ১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জননেতা এম এ হান্নান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এমপি, অর্থ   মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ মফিজ উদ্দিন আহমেদ ফরিদ, জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ,জেলা বিএনপির  সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন, স্থানীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী, বে- সরকারি টিভি চ্যানেল আই এর জনপ্রিয় উপস্থাপিকা ও নাসিরনগরের কৃতী সন্তান দীপ্তি চৌধুরী,

উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং তাদের মাদক থেকে দূরে রেখে

দেশের তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে নতুন করে ক্রীড়াজাগরণ সৃষ্টি করতে সরকার কাজ করছে।

আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাই।

তিনি আরও বলেন, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার বিকাশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা

খুঁজে বের করতে হবে।

নতুন করে আমাদের দেশে খেলাধুলাকে ঘিরে যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে খেলাধুলাকে আরও শক্তিশালী করাই

এ সরকারের লক্ষ্য।

এ সময়,জননেতা এম এ হান্নান এমপি বলেন, জনাব তারেক রহমানের সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে নতুন করে কাজ করছে। আমাদের লক্ষ্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে ফিরিয়ে খেলা- ধূলো প্রতি মনোনিবেশ করতে এ সরকার কাজ করে যাচ্ছে।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী, উপজেলা

বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ, চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপি নেতা আজদু মেম্বার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ প্রমুখ।

নূরপুর রহিম ফুটবল একাদশ বনাম লক্ষীপুর একাদশ ফাইনাল খেলায়

মাঠজুড়ে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে উপজেলা খেলার মাঠে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

এছাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পূর্ববর্তী সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এর উপস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। খেলা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্র্যান্ড মেগা ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।