অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার ভারত যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, বৈঠক মোদির সঙ্গে চীনের গুপ্তচরবৃত্তির আশঙ্কায় ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যশোরের শার্শায় বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন মৌলভীবাজারে যুবলীগ কর্মীকে না পেয়ে বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখার অভিযোগ ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলার ১৮৪তম আয়োজনের শেষ মুহূর্তে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কুলাউড়ার হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার নোয়াখালীতে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ও দায়িত্বশীলদের প্রশিক্ষণ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোম্পানীগঞ্জে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু সেনবাগে দুই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্কাইরক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বসুরহাট পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইনই চূড়ান্ত ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ, রাজনৈতিক উত্তেজনা কমানোর আহ্বান রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীন; পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন
হোম › রাজনীতি › আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ, দায় আছে স্বরাষ্ট্রমন্ত্রীর: বায়তুল মোকাররমের সমাবেশে গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ, দায় আছে স্বরাষ্ট্রমন্ত্রীর: বায়তুল মোকাররমের সমাবেশে গোলাম পরওয়ার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 47
আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ, দায় আছে স্বরাষ্ট্রমন্ত্রীর: বায়তুল মোকাররমের সমাবেশে গোলাম পরওয়ার
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে এবং পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের ঢাকা মহানগরীর আয়োজনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে দলটি।

গোলাম পরওয়ার বলেন, ‘আওয়ামী লীগ লাঠিসোটা নিয়ে রাস্তাঘাট অবরোধ করছে, গাছপালা কেটে ফেলছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে। দুটি থানায় আগুন দেওয়া হয়েছে। থানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাচ্ছে, বাংলাদেশে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।’

তিনি অভিযোগ করেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেশে আসার ঘোষণা দিয়েছেন, তার অংশ হিসেবে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম দেশের একটি অংশকে বিচ্ছিন্ন করে সরকার ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে চাইলে আধিপত্যবাদবিরোধী, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।’

আওয়ামী লীগের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, ‘আপনারা জামায়াতে ইসলামী, আলেম-ওলামাদের জঙ্গিবাদ বলেন। অথচ নিজেরাই এর চেয়ে ভয়াবহ কর্মকাণ্ড করছেন। গাড়ি পুড়িয়ে, বাড়িঘরে আগুন দিয়ে, মানুষ হত্যা করে কখনো মানুষের সহানুভূতি পাওয়া যায় না।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘জনগণের ভোটে ক্ষমতায় আসার পরও আপনারা এতটুকু সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারলেন না। আপনারা সবসময় বিরোধী দলকে দায়ী করেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন। একটি জেলার সন্ত্রাসও তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না।’ মন্ত্রিসভায় কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে, তা পুনর্বিবেচনার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে সরকারের পদত্যাগ চান না জানিয়ে পরওয়ার বলেন, ‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক। আমরা সরকারকে পদত্যাগ করতে বলিনি। কিন্তু আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ দেখতে চাই।’ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য তৈরি হবে না এবং গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আওয়ামী লীগবিরোধী কর্মসূচিতে বিএনপি ও জামায়াত কেন এবার আলাদাভাবে মাঠে, সে প্রশ্নে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তো জুলাইয়ের পক্ষে ছিল, বিএনপি তো জুলাইয়ের বিপক্ষে। এই জন্য ভিন্নতা।’ তাঁর দাবি, ক্ষমতায় আসার পর বিএনপি জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের অবস্থান থেকে সরে গেছে।

জামায়াত নেতাদের এসব অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বা বিএনপির বক্তব্য পাওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓