অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫ সাজেকে সেনা টহল দলের সঙ্গে জেএসএসের গোলাগুলি, চলল থেমে থেমে সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির গেটে আগুন: ‘পেট্রোল বোমা হামলা’ বলছে বিএনপি, প্রমাণ মেলেনি বলছে পুলিশ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ বহু বাড়িতে হামলা-অগ্নিসংযোগ দেশজুড়ে নাশকতা: গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের সক্ষমতার ঘাটতি? গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি; গাজীপুরে ফিরছে স্বাভাবিক অবস্থা সেনাবাহিনীকে আধুনিক করে গড়ার রূপকার জিয়াউর রহমান: রিজভী সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময় খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টার শেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের
হোম › জাতীয় › গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 52
গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
বোরহান উদ্দিন ভূঁইয়া
বোরহান উদ্দিন ভূঁইয়াবিভাগীয় সম্পাদক

গঙ্গা নদীর পানিবণ্টন তদারকিতে বাংলাদেশ-ভারত গঙ্গা পানি চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল ঢাকায় এসেছে।

শুক্রবার (২০ নভেম্বর) প্রতিনিধিদলটি বাংলাদেশে পৌঁছায়। শনিবার (২১ নভেম্বর) থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

৩০ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। তবে ঢাকা সফররত এই প্রতিনিধিদলের চুক্তির বর্তমান মেয়াদের বাইরে তা বাড়ানোর বিষয়ে আলোচনার কোনো এখতিয়ার নেই বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তিটি নবায়ন করা হবে নাকি অন্তর্বর্তী সময়ের জন্য মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের।

বাংলাদেশ জানিয়েছে, বিদ্যমান চুক্তি সরাসরি নবায়নের পরিবর্তে তারা ভারতের সঙ্গে নতুন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট ধারা রাখার বিষয়ে জোর দিচ্ছে ঢাকা।

লিংক কপি হয়েছে ✓
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫ ◷ ৪৫ মিনিট আগে সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◷ ৪৫ মিনিট আগে সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ◷ ৩ ঘণ্টা ৫ মিনিট আগে রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ ◷ ৩ ঘণ্টা ৫ মিনিট আগে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◷ ৩ ঘণ্টা ৪৭ মিনিট আগে জননিরাপত্তায় ঢাকাসহ ৮ এলাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ২৯ প্লাটুন জননিরাপত্তায় ঢাকাসহ ৮ এলাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ২৯ প্লাটুন ◷ ৪ ঘণ্টা ৫১ মিনিট আগে