অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫ সাজেকে সেনা টহল দলের সঙ্গে জেএসএসের গোলাগুলি, চলল থেমে থেমে সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির গেটে আগুন: ‘পেট্রোল বোমা হামলা’ বলছে বিএনপি, প্রমাণ মেলেনি বলছে পুলিশ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ বহু বাড়িতে হামলা-অগ্নিসংযোগ দেশজুড়ে নাশকতা: গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের সক্ষমতার ঘাটতি? গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি; গাজীপুরে ফিরছে স্বাভাবিক অবস্থা সেনাবাহিনীকে আধুনিক করে গড়ার রূপকার জিয়াউর রহমান: রিজভী সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময় খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টার শেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের
হোম › বাংলাদেশ › খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টার শেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টার শেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 48
খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টার শেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
NYVB
ডেস্ক রিপোর্ট

খাগড়াছড়ি সদরের শালবন এলাকায় মাটির নিচ থেকে পাওয়া ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন একটি মর্টার শেল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট।

শনিবার (২১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিট সদর উপজেলার খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে একটি নির্জন স্থানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মর্টার শেলটি ধ্বংস করে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শালবন পল্লীটিলা এলাকায় সেপটিক ট্যাংক নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, পরিত্যক্ত অবস্থায় পাওয়া মর্টার শেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন। তবে এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লিংক কপি হয়েছে ✓