অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫ সাজেকে সেনা টহল দলের সঙ্গে জেএসএসের গোলাগুলি, চলল থেমে থেমে সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির গেটে আগুন: ‘পেট্রোল বোমা হামলা’ বলছে বিএনপি, প্রমাণ মেলেনি বলছে পুলিশ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ বহু বাড়িতে হামলা-অগ্নিসংযোগ দেশজুড়ে নাশকতা: গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের সক্ষমতার ঘাটতি? গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি; গাজীপুরে ফিরছে স্বাভাবিক অবস্থা সেনাবাহিনীকে আধুনিক করে গড়ার রূপকার জিয়াউর রহমান: রিজভী সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময় খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টার শেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের
হোম › রাজনীতি › সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়

সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 45
সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময়
NYVB
ডেস্ক রিপোর্ট

অস্ট্রেলিয়ার সিডনিতে দেশটির ন্যাশনাল ইমাম কাউন্সিলের (এএনআইসি) আয়োজনে এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টায় সিডনির চুল্লোরাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এমন আন্তরিক ও উদার অভ্যর্থনার আয়োজন করার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।’

অস্ট্রেলিয়ার আদি অধিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশিরা জানি, একটি ভূখণ্ডকে ভালোবাসার অর্থ কী এবং সেই ভূখণ্ডের স্মৃতি কীভাবে হৃদয়ে ধারণ করতে হয়।’

কাউন্সিলের কার্যক্রমের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনারা বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন।’ তিনি আশা প্রকাশ করেন, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় জামায়াত আমিরের সঙ্গে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের অংশ হিসেবে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

লিংক কপি হয়েছে ✓
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির গেটে আগুন: ‘পেট্রোল বোমা হামলা’ বলছে বিএনপি, প্রমাণ মেলেনি বলছে পুলিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির গেটে আগুন: ‘পেট্রোল বোমা হামলা’ বলছে বিএনপি, প্রমাণ মেলেনি বলছে পুলিশ ◷ ৪৫ মিনিট আগে দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ বহু বাড়িতে হামলা-অগ্নিসংযোগ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ বহু বাড়িতে হামলা-অগ্নিসংযোগ ◷ ৪৬ মিনিট আগে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ার রূপকার জিয়াউর রহমান: রিজভী সেনাবাহিনীকে আধুনিক করে গড়ার রূপকার জিয়াউর রহমান: রিজভী ◷ ৪৬ মিনিট আগে প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত ◷ ৩ ঘণ্টা ৭ মিনিট আগে তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল ◷ ৩ ঘণ্টা ৮ মিনিট আগে ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ◷ ৪ ঘণ্টা ৪৫ মিনিট আগে