অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যায় রাষ্ট্রের পাশাপাশি অপরাধে জড়িতদেরও জবাবদিহি চায় এনসিপি ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’: এমপি সেলিম ভূঁইয়া ৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী, ‘দেশের বাইরে আমাদের কারও ঠিকানা নেই’: প্রতিমন্ত্রী প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার ভারত যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, বৈঠক মোদির সঙ্গে চীনের গুপ্তচরবৃত্তির আশঙ্কায় ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যশোরের শার্শায় বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন মৌলভীবাজারে যুবলীগ কর্মীকে না পেয়ে বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখার অভিযোগ ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলার ১৮৪তম আয়োজনের শেষ মুহূর্তে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কুলাউড়ার হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার নোয়াখালীতে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ও দায়িত্বশীলদের প্রশিক্ষণ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোম্পানীগঞ্জে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু সেনবাগে দুই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্কাইরক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বসুরহাট পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইনই চূড়ান্ত
হোম › বাংলাদেশ › টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ

টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫২ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 3
টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ
খ ম জায়েদ হোসেন
খ ম জায়েদ হোসেনব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

টানা তিন দিনের বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জনজীবন।

কাজে যেতে না পেরে ঘরে বসে দিন কাটাচ্ছেন দিনমজুর, কৃষি শ্রমিক, রিকশা-ভ্যানচালক, নির্মাণ শ্রমিক ও হকাররা। অনেকের ঘরে তিন বেলা খাবার জুটছে না।

২০ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজার, সড়ক ও গ্রামীণ রাস্তায় কাদা-পানিতে একাকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ায় মাঠে ধান কাটা, রোপণসহ কৃষি কাজ প্রায় বন্ধ। ক্ষেতের জমিতে পানি জমে থাকায় কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়।

নাসিরনগর সদরের দিনমজুর নাহিদ মিয়া বলেন, “তিন দিন ধইরা কাম নাই। ঘরে চাউল নাই, বাচ্চারা না খাইয়া আছে। বৃষ্টি কমলে কামে যাইতে পারমু।”

একই কথা ভ্যানচালক আলাই মিয়া ও  নির্মাণ শ্রমিক দিয়ারিশ মিয়া সহ অনেকেই বলেন, বৃষ্টিতে যাত্রী না থাকায় ভ্যান-রিকশা চালিয়ে দিনে ১০০ টাকাও আয় হচ্ছে না। অথচ সংসার চালাতে প্রতিদিনই হিমসিম খাচ্ছে।

বৈরী আবহাওয়ার সুযোগে বাজারে সবজিসহ নিত্যপণ্যের দামও বেড়ে গেছে। কাঁচা বাজারে আসা ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে পাইকারি বাজারে মালামাল কম আসায় দাম চড়া। এতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো।

রান্না করতে না পেরে অনেকে শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। শিশু ও বয়স্করা ঠান্ডা-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, আরও এক-দুই দিন এই বৈরী আবহাওয়া থাকতে পারে।

লিংক কপি হয়েছে ✓