অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কার ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন আজ থেকে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি শুরু, বায়তুল মোকাররমে সমাবেশ হাসিনা ফিরলে জায়গা দুটি—জেলখানা ও ফাঁসির মঞ্চ: হাবিব উন নবী খান সোহেল রোনালদোর গোল ও পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর
হোম › আন্তর্জাতিক › ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের

ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৮ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 53
ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের
মো: নাজমুল হক
মো: নাজমুল হকযুক্তরাষ্ট্র প্রতিনিধি॥

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ দেওয়া গাজা শান্তি পরিষদের (পিস বোর্ড) এক জ্যেষ্ঠ উপদেষ্টা সতর্ক করেছেন, ২০ দফা পরিকল্পনার আওতায় ইসরাইল প্রতিশ্রুতি রক্ষা না করলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফিরিয়ে দেওয়া হতে পারে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পরিষদের উপদেষ্টা জশ গ্রুয়েনবাম বলেন, “আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি এবং ইসরাইলকে যথেষ্ট সময় ও সুযোগ দিয়েছি। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরও নেতানিয়াহুর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসরাইলের ব্যর্থতা হতাশাজনক।” তিনি আরও বলেন, “ইসরাইলের বর্তমান নেতৃত্ব প্রতিশ্রুতি রক্ষা করতে না চাইলে শুধু আমাদের জানিয়ে দিক। আমরা গাজার চাবি জাতিসংঘের হাতে ফিরিয়ে দেব।”

ওয়াইনেট জানায়, গত সপ্তাহে ইসরাইল সফর করা পরিষদের সদস্যদের তৈরি একটি উপস্থাপনায় ‘গাজার বিকল্প ভবিষ্যৎ’ শিরোনামে কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে (সম্ভবত ইউএনআরডব্লিউএর মাধ্যমে) গাজার দায়িত্ব গ্রহণ, ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর, হামাসের পুনরায় নিয়ন্ত্রণ অথবা গাজার প্রশাসনিক ও মানবিক ব্যয়ের পুরো দায়িত্ব ইসরাইলের ওপর বর্তানো।

উপস্থাপনায় বলা হয়, হামাস গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনাটি গ্রহণ করে অস্ত্র সমর্পণ ও গাজার শাসনক্ষমতা একটি কারিগরি প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। গ্রুয়েনবামের অভিযোগ, নেতানিয়াহু সরকারের ভেতরের কিছু রাজনৈতিক পক্ষ অগ্রগতিতে বাধা দিচ্ছে। এ বিষয়ে ইসরাইল সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ওয়াইনেট, মিডল ইস্ট আই

লিংক কপি হয়েছে ✓
খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ ◷ ২ ঘণ্টা ১৮ মিনিট আগে রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড ◷ ৭ ঘণ্টা ৫২ মিনিট আগে ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মানবাধিকারপ্রধানের ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মানবাধিকারপ্রধানের ◷ ১৭ ঘণ্টা ৫৭ মিনিট আগে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারের সরকার রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারের সরকার ◷ ১৭ ঘণ্টা ৫৮ মিনিট আগে ‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর ‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর ◷ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট আগে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ◷ ১ দিন আগে