অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কার ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন আজ থেকে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি শুরু, বায়তুল মোকাররমে সমাবেশ হাসিনা ফিরলে জায়গা দুটি—জেলখানা ও ফাঁসির মঞ্চ: হাবিব উন নবী খান সোহেল রোনালদোর গোল ও পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর
হোম › বাংলাদেশ › পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৮ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 32
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে। এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা, সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। মসজিদের দ্বিতীয় তলায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক মানুষ টাকা গণনা করছেন। গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে।

এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ জুন দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে দানের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা, যা এ পর্যন্ত মসজিদের সর্বোচ্চ দানের রেকর্ড। দানের পরিমাণ বাড়তে থাকায় নতুন আরও তিনটি দানবাক্স যুক্ত করা হয়েছে।

দান থেকে পাওয়া অর্থ মসজিদ, মাদরাসা, এতিমখানা ও সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে এখানে ৫০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থাসহ আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।

লিংক কপি হয়েছে ✓