অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫ সাজেকে সেনা টহল দলের সঙ্গে জেএসএসের গোলাগুলি, চলল থেমে থেমে সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির গেটে আগুন: ‘পেট্রোল বোমা হামলা’ বলছে বিএনপি, প্রমাণ মেলেনি বলছে পুলিশ দুই বিএনপি নেতা হত্যার জেরে নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ বহু বাড়িতে হামলা-অগ্নিসংযোগ দেশজুড়ে নাশকতা: গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের সক্ষমতার ঘাটতি? গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি; গাজীপুরে ফিরছে স্বাভাবিক অবস্থা সেনাবাহিনীকে আধুনিক করে গড়ার রূপকার জিয়াউর রহমান: রিজভী সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে ডা. শফিকুর রহমানের মতবিনিময় খাগড়াছড়িতে মাটির নিচে মিলল ৮২ মিমি মর্টার শেল, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের
হোম › বিশেষ প্রতিবেদন › দেশজুড়ে নাশকতা: গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের সক্ষমতার ঘাটতি?

দেশজুড়ে নাশকতা: গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের সক্ষমতার ঘাটতি?

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 51
দেশজুড়ে নাশকতা: গোয়েন্দা ব্যর্থতা নাকি পুলিশের সক্ষমতার ঘাটতি?
মো: শরীফুল ইসলাম
মো: শরীফুল ইসলামঢাকা প্রতিনিধি॥

কঠোর নির্দেশনা, তল্লাশি, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও গ্রেপ্তারের পরও ঠেকানো যাচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নামে চলা নাশকতা। ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় প্রশ্ন উঠেছে, গোয়েন্দারা কি আগাম তথ্য পাচ্ছেন না, নাকি তথ্য পেলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৮টি মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ-ভাঙচুর এবং পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

অন্তত ২১ জেলায় হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতা এবং পিরোজপুরে বাসে ঘুমিয়ে থাকা এক চালকের সহকারীসহ চারজন প্রাণ হারিয়েছেন। গোপালগঞ্জে দুটি থানায় আগুন দেওয়ায় ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে।

রাজধানীতে পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে এবং খিলক্ষেত, যাত্রাবাড়ী, খিলগাঁও ও আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিআইডি সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইনস, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ টেলিভিশন ভবন ও বিমানবন্দরের প্রবেশমুখেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সাবেক আইজিপি বাহারুল আলম বলেন, ‘কী নাশকতা হবে, সেটি গোয়েন্দারা সবসময় যে আগে বলে দেবেন, বিষয়টি তেমন নয়। তবে কোনো ঘটনা ঘটলে সেটির পেছনে কে দায়ী এবং সেখানে যাতে পুনরায় একই ঘটনা না ঘটে, সেই পদক্ষেপ নিতে হবে।’

তবে ভিন্নমত দিয়েছেন সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা। তিনি বলেন, ‘চলমান নাশকতা থামাতে অবশ্যই গোয়েন্দা ব্যর্থতা রয়েছে। এ ছাড়া যথার্থ অ্যাকশন নেওয়া হচ্ছে না। কিছু কিছু ঘটনায় দেখেছি, সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতেও পারেনি পুলিশ।’

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. কুদরাত-ই-খুদা মনে করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর এখনো পুলিশের সক্ষমতা ও আস্থার জায়গায় অনেক ঘাটতি রয়েছে; শুধু পুলিশকে সামনে ঠেলে দিয়ে দোষারোপ করলে হবে না।

অন্যদিকে পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যে ঘাটতি নেই। এ জাতীয় নাশকতার পুনরাবৃত্তি ঠেকাতে নতুন পরিকল্পনায় নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে।

গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হতে পারে—এমন সতর্কতার পরিপ্রেক্ষিতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গ্রেপ্তার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের বার্তা বিশ্লেষণে সড়ক, রেল ও নৌপথের যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং ঢাকায় বড় জমায়েতের সম্ভাব্য পরিকল্পনার তথ্য পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নাশকতার এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓