অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যায় রাষ্ট্রের পাশাপাশি অপরাধে জড়িতদেরও জবাবদিহি চায় এনসিপি ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’: এমপি সেলিম ভূঁইয়া ৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী, ‘দেশের বাইরে আমাদের কারও ঠিকানা নেই’: প্রতিমন্ত্রী প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার ভারত যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, বৈঠক মোদির সঙ্গে চীনের গুপ্তচরবৃত্তির আশঙ্কায় ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যশোরের শার্শায় বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন মৌলভীবাজারে যুবলীগ কর্মীকে না পেয়ে বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখার অভিযোগ ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলার ১৮৪তম আয়োজনের শেষ মুহূর্তে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কুলাউড়ার হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার নোয়াখালীতে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ও দায়িত্বশীলদের প্রশিক্ষণ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোম্পানীগঞ্জে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু সেনবাগে দুই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্কাইরক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বসুরহাট পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইনই চূড়ান্ত
হোম › রাজনীতি › বসুরহাট পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইনই চূড়ান্ত

বসুরহাট পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইনই চূড়ান্ত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫১ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 4
বসুরহাট পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইনই চূড়ান্ত
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

দলীয় দায়িত্ব বদলালেও প্রার্থিতা বদলায়নি,বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মাওলানা মোশাররফ হোসাইনের প্রার্থিতা চূড়ান্ত রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। মাওলানা মোশাররফ হোসাইনই বসুরহাট পৌরসভায় জামায়াতে ইসলামীর একমাত্র দলীয় মেয়র প্রার্থী। তাঁর সাংগঠনিক দায়িত্ব পরিবর্তনকে কেন্দ্র করে প্রার্থিতা পরিবর্তনের বিষয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা সঠিক নয়।

দলীয় সূত্র জানায়, মাওলানা মোশাররফ হোসাইন পরপর দুটি নির্বাচনে বসুরহাট পৌরসভার মেয়র পদে জামায়াতের প্রার্থী ছিলেন। তৎকালীন সময়ে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক দায়িত্ব ও নেতৃত্বের ধারাবাহিকতায় বসুরহাট পৌরসভায় সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পর তাঁকে জেলা ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের দাবি, জেলা ইউনিটে দায়িত্ব পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে একটি মহল তাঁর মেয়র প্রার্থিতা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে সাংগঠনিক দায়িত্বের পরিবর্তনের সঙ্গে নির্বাচনী প্রার্থিতার কোনো সম্পর্ক নেই।

জামায়াতের পক্ষ থেকে বসুরহাট পৌরবাসীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দলীয় নেতারা বলেন, “দলীয় দায়িত্ব পরিবর্তন মানেই প্রার্থিতা পরিবর্তন নয়। বসুরহাট পৌরসভার মেয়র পদে মাওলানা মোশাররফ হোসাইনই দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, ইনশাআল্লাহ।”

এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় থেকে বিভ্রান্তিকর প্রচারণা প্রতিহত করার পাশাপাশি পৌরবাসীকে প্রকৃত তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

লিংক কপি হয়েছে ✓