অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যায় রাষ্ট্রের পাশাপাশি অপরাধে জড়িতদেরও জবাবদিহি চায় এনসিপি ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’: এমপি সেলিম ভূঁইয়া ৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী, ‘দেশের বাইরে আমাদের কারও ঠিকানা নেই’: প্রতিমন্ত্রী প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার ভারত যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, বৈঠক মোদির সঙ্গে চীনের গুপ্তচরবৃত্তির আশঙ্কায় ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যশোরের শার্শায় বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন মৌলভীবাজারে যুবলীগ কর্মীকে না পেয়ে বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখার অভিযোগ ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলার ১৮৪তম আয়োজনের শেষ মুহূর্তে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কুলাউড়ার হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার নোয়াখালীতে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ও দায়িত্বশীলদের প্রশিক্ষণ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোম্পানীগঞ্জে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু সেনবাগে দুই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্কাইরক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বসুরহাট পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইনই চূড়ান্ত
হোম › জাতীয় › ‘ভারত কখনোই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’: ভারতীয় বিশ্লেষক শ্রীরাধা দত্ত

‘ভারত কখনোই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’: ভারতীয় বিশ্লেষক শ্রীরাধা দত্ত

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪২ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 40
‘ভারত কখনোই শেখ হাসিনাকে হস্তান্তর করবে না’: ভারতীয় বিশ্লেষক শ্রীরাধা দত্ত
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের সম্ভাবনা খুবই কম বলে মনে করেন ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ ও ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত।

‘ডেইলি ওয়াদা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র এবং ভারত তাঁকে বন্ধু হিসেবে বিবেচনা করে। ফলে বাংলাদেশ জোরালো দাবি জানালেও কিংবা দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ হলেও ভারত তাঁকে হস্তান্তরে আগ্রহী হবে না।

তবে শ্রীরাধা দত্ত উল্লেখ করেন, এটি তাঁর ব্যক্তিগত বিশ্লেষণ, ভারতের আনুষ্ঠানিক অবস্থান নয়। রাজনীতির একজন শিক্ষার্থী হিসেবে নিজের পর্যবেক্ষণ থেকেই তিনি এমন ধারণা করছেন।

তাঁর মতে, এ ইস্যুতে দুই দেশের কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে বাংলাদেশ ও ভারত উভয়কেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। আবার হাসিনাকে প্রত্যর্পণ করা হলেই অচলাবস্থার অবসান হবে, এমন নিশ্চয়তাও নেই। দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে, যার আওতায় নির্দিষ্ট পরিস্থিতিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হলেও প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ভারত সফর এখনো অনিশ্চিত।

হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারত সরকারের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লিংক কপি হয়েছে ✓
কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র ◷ ১ ঘণ্টা ৭ মিনিট আগে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর ‘বানোয়াট’, ভিডিও পুরোনো ও এআই দিয়ে তৈরি: পুলিশ নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর ‘বানোয়াট’, ভিডিও পুরোনো ও এআই দিয়ে তৈরি: পুলিশ ◷ ১ ঘণ্টা ৭ মিনিট আগে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫ ◷ ১ ঘণ্টা ৫৫ মিনিট আগে সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◷ ১ ঘণ্টা ৫৬ মিনিট আগে গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল ◷ ১ ঘণ্টা ৫৬ মিনিট আগে সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ◷ ৪ ঘণ্টা ১৫ মিনিট আগে