অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
রোহিঙ্গা গণহত্যায় রাষ্ট্রের পাশাপাশি অপরাধে জড়িতদেরও জবাবদিহি চায় এনসিপি ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’: এমপি সেলিম ভূঁইয়া ৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী, ‘দেশের বাইরে আমাদের কারও ঠিকানা নেই’: প্রতিমন্ত্রী প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার ভারত যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, বৈঠক মোদির সঙ্গে চীনের গুপ্তচরবৃত্তির আশঙ্কায় ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস টানা ৩ দিনের বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত নাসিরনগরের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যশোরের শার্শায় বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন মৌলভীবাজারে যুবলীগ কর্মীকে না পেয়ে বৃদ্ধ বাবাকে থানায় আটকে রাখার অভিযোগ ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলার ১৮৪তম আয়োজনের শেষ মুহূর্তে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কুলাউড়ার হত্যা মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত আ’লীগ নেতা ফটিক গ্রেপ্তার নোয়াখালীতে জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী ও দায়িত্বশীলদের প্রশিক্ষণ ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোম্পানীগঞ্জে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু সেনবাগে দুই ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় স্কাইরক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বসুরহাট পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা মোশাররফ হোসাইনই চূড়ান্ত
হোম › আন্তর্জাতিক › প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার ভারত যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, বৈঠক মোদির সঙ্গে

প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার ভারত যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, বৈঠক মোদির সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৫ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 47
প্রথম দ্বিপক্ষীয় সফরে রোববার ভারত যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, বৈঠক মোদির সঙ্গে
মারুফ নূর
মারুফ নূরফিলাডেলফিয়া প্রতিনিধি ॥

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে রোববার (২২ নভেম্বর) নয়াদিল্লি যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

গত ২৭ মার্চ দায়িত্ব নেওয়ার পর এটিই হবে ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর আগে সেপ্টেম্বরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

নেপালের পররাষ্ট্রসচিব অমৃত বাহাদুর রাই জানান, ৩৪ সদস্যের প্রতিনিধিদলে অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে ও পররাষ্ট্রমন্ত্রী শিশির খনালও থাকছেন। সফরে বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ এবং মোদির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিবিসি জানায়, এই সফর ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে গতি আসার আশা তৈরি হয়েছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনে কে পি শর্মা অলির সরকারের পতনের ছয় মাস পর গত মার্চে বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নির্বাচনে বিপুল জয় পায়।

বৈঠকে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠন সহায়তার মতো বিষয় আলোচনায় আসতে পারে। ওই বন্যায় নেপালে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ মারা যান।

সূত্র: এনডিটিভি, বিবিসি, রয়টার্স

লিংক কপি হয়েছে ✓
ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ, রাজনৈতিক উত্তেজনা কমানোর আহ্বান ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ, রাজনৈতিক উত্তেজনা কমানোর আহ্বান ◷ ২৫ মিনিট আগে রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীন; পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা গণহত্যার রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার, সুর মেলাল চীন; পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র ◷ ২৫ মিনিট আগে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের ◷ ৪ ঘণ্টা ২১ মিনিট আগে খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ ◷ ৬ ঘণ্টা ৩ মিনিট আগে রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড ◷ ১১ ঘণ্টা ৩৭ মিনিট আগে ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মানবাধিকারপ্রধানের ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মানবাধিকারপ্রধানের ◷ ২১ ঘণ্টা ৪২ মিনিট আগে