সাজেকে সেনা টহল দলের সঙ্গে জেএসএসের গোলাগুলি, চলল থেমে থেমে
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৩:০৬ এএম,
২১ নভেম্বর, ২০২৬
51
শহিদুল ইসলামপ্রতিবেদক॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে গোলাগুলি চলে।
জানা গেছে, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল নিয়মিত অভিযান চালাচ্ছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাসদস্যরাও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ঘটনার বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





