বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার
যশোরের পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের দুইজন কর্মীসহ বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই জন, পাসপোর্ট আইনের এক জন, মানব পাচার আইনের দুই জন এবং ৫৪ ধারার এক জন আসামি রয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী ধান্যখোলা স্কুলপাড়া এলাকার মৃত ওহেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০) ও একই এলাকার সামছুদ্দিন মোড়লের ছেলে আমির হোসেন (৫০), পাসপোর্ট আইনের আসামি ঢাকার গেন্ডারিয়া থানার ধুপখোলা মাঠ এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে শাহিন ওরফে ভোলা (৬২), মানব পাচার মামলার আসামি পোর্ট থানার রাজাপুর গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে সাহেব আলী (৪১) ও তার স্ত্রী ফরিদা পারভীন (৩৫) এবং ৫৪ ধারায় গ্রেপ্তারকৃত আসামি একই থানার দক্ষিণ বারপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মনির আহম্মেদ (৪৩)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।





