অনলাইন, ২৬ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
কৃষকের সহায়তার টাকাসহ ৫৯ লাখ টাকা তুলে ‘উধাও’ ইউপি কর্মকর্তা, আটক ২ পল্লবীতে পার্ক করা বাসে আগুন, দিনভর ঢাকা-কুমিল্লায় ককটেল বিস্ফোরণ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ছাত্রদল নেতা জনি হত্যা: এবার গ্রেপ্তার এসপি আজাদ, ১২ দিনে ৪ পুলিশ কর্মকর্তা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ: বাংলাদেশ ব্যাংক ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না, ফিরবেন হাতকড়া পরে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ সেন্টিমিটারের জন্য হাতছাড়া সোনা, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা ইউটিউবে আগেই প্রশ্ন! ত্রিশালে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ শ্রীমঙ্গলের মহিউদ্দিন ঝাড়ুসহ ১১ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ২০৭ টাকা বাংলাদেশের পোশাকে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অভিযোগ কম মজুরি ও অতিরিক্ত উৎপাদনের ‘ভেতরে দালাল রেখে যুদ্ধে জেতা যায় না’, অর্জুন সিংয়ের হুমকির পর আসিফ মাহমুদ শাহজালালে ‘লাগেজ কাটা’র অভিযোগ, ক্যামেরার ফুটেজে মিলল ভিন্ন চিত্র ভিসা-গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো কর্মীকে
হোম › আন্তর্জাতিক › রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে এক সপ্তাহে দ্বিতীয়বার হুতি হামলা, আহত ১১

রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে এক সপ্তাহে দ্বিতীয়বার হুতি হামলা, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:০৭ এএম, ২৫ নভেম্বর, ২০২৬ 55
রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে এক সপ্তাহে দ্বিতীয়বার হুতি হামলা, আহত ১১
মাইনুদ্দিন
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥

সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবারের এ হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

রিয়াদের আর্থিক এলাকায় অবস্থিত এই ভবনে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। সিভিল ডিফেন্সের প্রকাশ করা ছবিতে ভবনটির মাঝামাঝি উচ্চতায় ক্ষতির চিহ্ন দেখা গেছে।

ইয়েমেনে হুতিবিরোধী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়। বেসামরিক মানুষ ও বেসামরিক স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার কঠোর জবাব দেওয়া হবে বলে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর একই ভবনে হামলা হয়েছিল। সেবার ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি। সর্বশেষ হামলায় নতুন করে কতটা ক্ষতি হয়েছে, তা স্পষ্ট নয়। হামলার বিষয়ে হুতিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের জুলাই থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, তেলস্থাপনা ও অফিস ভবনে হামলা চালিয়ে আসছে। এসব হামলার কারণে রিয়াদের বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে এবং এএফসি এশিয়ান কাপসহ বেশ কিছু বড় আয়োজন স্থগিত বা বাতিল করতে হয়েছে সৌদি আরবকে।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓