প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে অনুপ্রবেশ, দুইজন গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
|
প্রকাশিত:
০১:৫৪ পিএম,
২৫ নভেম্বর, ২০২৬
54
শরাফত আলী খানডেলাওয়্যার কাউন্টি প্রতিনিধি ॥
ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের গ্রামীণ বাসভবন অ্যানমার হলে অনুপ্রবেশের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরফোকের স্যান্ড্রিংহ্যাম এস্টেটে অবস্থিত বাড়িটিতে সে সময় কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।
নরফোক পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৬টার কিছু আগে সন্দেহজনক তৎপরতার খবর পেয়ে পুলিশ কুকুর, ড্রোন ও হেলিকপ্টার নিয়ে অভিযান চালানো হয়। চুরি ও অনধিকার প্রবেশের সন্দেহে এস্টেট থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা পুলিশ হেফাজতে আছেন।
অ্যানমার হল ১০ শয়নকক্ষের একটি জর্জিয়ান ম্যানর হাউস, যা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়ের পর উইলিয়াম-কেটকে উপহার দিয়েছিলেন। নিরাপত্তা বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি কেনসিংটন প্যালেস।
সূত্র: এএফপি, দ্য ডেইলি স্টার
ছবি: সংগৃহীত





