ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে বন্যার পানি, ৯ জনের মরদেহ উদ্ধার, আটকা ১৭
আন্তর্জাতিক ডেস্ক
|
প্রকাশিত:
০৯:৪৬ পিএম,
২৫ নভেম্বর, ২০২৬
41
মাইনুদ্দিননিউইয়র্ক প্রতিনিধি॥
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বগোর জেলায় একটি অনুমোদনহীন সোনার খনিতে বন্যার পানি ঢুকে অন্তত ৯ খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। আটকা পড়া আরও ১৭ জনকে উদ্ধারে অভিযান চলছে। উদ্ধারকারীরা ৩০ থেকে ৭০ মিটার গভীরে মরদেহগুলো খুঁজে পান।
বার্তা সংস্থা এপি জানায়, ভারী বৃষ্টিতে পাশের চিসেউরেউহ নদী উপচে সোমবার রাতে প্রায় ১০০ মিটার গভীর খনির শাফটে পানি ঢুকে পড়ে। এ সময় শ্রমিকরা সোনা খুঁড়ছিলেন। খনির একটি অংশ থেকে ১১ জন বের হয়ে আসতে পেরেছিলেন।
পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ান জানান, বন্যার প্রায় ১৬ ঘণ্টা পর পুলিশ আটকা পড়ার খবর পায়। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বলেন, কাজটি অবৈধ হওয়ায় কেউ খবর দিতে চায়নি। পানি এখনো না নামায় উদ্ধারকাজে সময় লাগছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।
সূত্র: এপি, আল জাজিরা
ফাইল ছবি





