Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ
হোম › রাজনীতি › বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 63
বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও’ বলে চিৎকার করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
NYVB
ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি এখন ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—মুঝে বাঁচাও, বাঁচাও!’

পোস্টের শেষে পাটওয়ারী লেখেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার!’

এর আগে একই দিন এনসিপির নেতা সারজিস আলমও ফেসবুক পোস্টে বিএনপির সমালোচনা করে লেখেন, বিএনপির আশ্রয়-প্রশ্রয়েই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আজ এতদূর আসতে পেরেছে। তাঁর অভিযোগ, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের হামলায় বিএনপির তিন নেতা নিহত হয়েছেন এবং দুটি থানায় আগুন দেওয়া হয়েছে।

লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জেলায় নাশকতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনার মধ্যে এনসিপি নেতাদের এমন মন্তব্য এল। এনসিপি নেতাদের বক্তব্যের বিষয়ে বিএনপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓