অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › বাংলাদেশ › দৌলতপুরে নির্জন মাঠ থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

দৌলতপুরে নির্জন মাঠ থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:০৭ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 113
দৌলতপুরে নির্জন মাঠ থেকে অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

তানভীর আজাদ

কুষ্টিয়া প্রতিনিধি ।


কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালে ক্ষতবিক্ষত করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় সূত্র জানায়, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন। তিনি কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে ঘাস ও খড়ের মধ্যে একজনের মরদেহ দেখতে পান তিনি। মরদেহের শরীরের কিছু অংশ শিয়ালে ক্ষতবিক্ষত করে ফেলেছে বলে স্থানীয়রা জানান।


পরে সানাউল্লাহর চিৎকারে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হলে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। একই সঙ্গে এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।


ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শিয়ালের টানাটানিতে খড়ের আড়াল থেকে মরদেহটি বাইরে বেরিয়ে আসে। পরে স্থানীয়রা সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


পুলিশ জানিয়েছে, ক্রাইমসিন টিমের পরিদর্শন, তদন্ত এবং ময়নাতদন্তের পর যুবকের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

লিংক কপি হয়েছে ✓
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, ছাত্রলীগের সাবেক নেতাও আছেন রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, ছাত্রলীগের সাবেক নেতাও আছেন ◷ ৪ ঘণ্টা ১৯ মিনিট আগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্ববিদ্যালয় ◷ ৪ ঘণ্টা ৩৩ মিনিট আগে কৃষি উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধির আহ্বান, কোম্পানীগঞ্জে জামায়াতের কৃষি ও অর্থনীতি বিভাগের কর্মী সম্মেলন কৃষি উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সমৃদ্ধির আহ্বান, কোম্পানীগঞ্জে জামায়াতের কৃষি ও অর্থনীতি বিভাগের কর্মী সম্মেলন ◷ ৪ ঘণ্টা ৩৫ মিনিট আগে ক্রেডিট কার্ডে জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নওগাঁয় দম্পতি গ্রেপ্তার ক্রেডিট কার্ডে জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নওগাঁয় দম্পতি গ্রেপ্তার ◷ ১৩ ঘণ্টা আগে চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১০৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক ◷ ১৩ ঘণ্টা ১১ মিনিট আগে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান তোলার ব্যস্ততা ◷ ১৩ ঘণ্টা ১৪ মিনিট আগে