Columbus, ০৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
চর ফকিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, আজীবন বহিষ্কার ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক হিসেবে নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জামায়াতের লিফলেট বিতরণ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় ইউনিয়নের ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সড়ক দুর্ঘটনায় আহত নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক জাতীয় শিক্ষক দিবস: শিক্ষক শুধু পাঠদানকারী নন, জাতি গঠনের কারিগর মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সোনাইমুড়ীতে ‘মব’ তৈরির অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি রামখানা ইউনিয়নে ঘরে ঘরে গণসংযোগ, দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় সংগ্রাম নিয়েই যার জীবন সাবেক মেধাবী ছাত্রনেতা শহিদুল ইসলাম ব্যাপারী কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান এনসিপি নেতাকর্মীদের। কুষ্টিয়া দৌলতপুরে বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার, তালিকায় কাঁকন বাহিনীর সদস্য টুয়েল।
হোম › বাংলাদেশ › ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জামায়াতের লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জামায়াতের লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৯ এএম, ০৫ অক্টোবর, ২০২৬ 1
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জামায়াতের লিফলেট বিতরণ

মাহিদুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি॥



ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরের চৌমুহনা, কোর্ট রোড ও এম সাইফুর রহমান রোডে লিফলেট বিতরণ করা হয়।



সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সম্মুখে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।



জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ, শহর শাখা শিবিরের সেক্রেটারি মোঃ মোস্তাকিম আলী, সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল আলী প্রমুখ।



পরে নেতৃবৃন্দ শহরের বিভিন্ন দোকানে, যানবাহনে ও পথচারী সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রায় ৫ শতাধিক লিফলেট বিতরণ করেন। ৪ অক্টোবর হতে ১০ অক্টোবর পর্যন্ত জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী এই কর্মসূচি চলবে বলে সংশ্লিষ্টরা জানান।