Columbus, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ইটের ব্লক, নিকটেই মাটি কাটার অভিযোগ নোয়াখালী'র রিয়াজ হামিদুল্লাহ যাচ্ছেন জেনেভায়॥ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হওয়ার পথে কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ সেনবাগে দীর্ঘসূত্রতায় বেহাল সেবারহাট–হিজলী সড়ক, চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মী সৌরভের ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন পেনসিলভেনিয়ায় বাংলাদেশ মেলা ২০২৬ সফল করতে প্রস্তুতি সভা পেনসিলভানিয়া বইমেলার প্রস্তুতি সভা: নতুন প্রজন্ম ও কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রত্যয় ট্রাম্প–মেলানিয়ার নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ আমলের কুলাউড়া জংশনের স্থাপনা ধ্বংসের মুখে আপত্তিকর আচরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য বাসে করে অভিনব কৌশলে ৪০ বোতল ফেনসিডিল পাচারকালে যুবক আটক প্রেমিকার প্রত্যাখ্যানের যন্ত্রণা সইতে না পেরে দুর্গাপুরে কিশোরের আত্মহত্যা যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু মৌলভীবাজারে ভবন থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
হোম বাংলাদেশ গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ইটের ব্লক, নিকটেই মাটি কাটার অভিযোগ

গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ইটের ব্লক, নিকটেই মাটি কাটার অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:২১ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 27
গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ইটের ব্লক, নিকটেই মাটি কাটার অভিযোগ

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি:


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গুচ্ছগ্রাম লঞ্চঘাট এলাকায় নদীভাঙন রোধে স্থাপন করা ইটের ব্লকের পাশ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে নদীভাঙন প্রতিরোধে স্থাপিত ব্লকের নিচের মাটি সরে গিয়ে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


স্থানীয়দের অভিযোগ, গুচ্ছগ্রাম লঞ্চঘাট সংলগ্ন নদীভাঙনপ্রবণ এলাকায় ভাঙন ঠেকাতে ইটের ব্লক স্থাপন করা হয়েছে। কিন্তু ওই ব্লকের একেবারে পাশ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। ফলে ব্লকের নিচের অংশ দুর্বল হয়ে পড়ছে এবং নদীর স্রোতে মাটি সরে গেলে ব্লক ধসে পড়ার আশঙ্কা রয়েছে।


মুছাপুরের বাসিন্দা ও ব্যবসায়ী তানভীর আমান জানান, নদীভাঙনের কবল থেকে এলাকা রক্ষায় দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ নেওয়া হলেও প্রতিরক্ষা ব্যবস্থার পাশে এভাবে মাটি কাটা হলে সরকারি অর্থে নির্মিত ব্লকও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে আবারও নদীভাঙনের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।


তাদের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরে এনে ইটের ব্লকের পাশ থেকে মাটি কাটা বন্ধ করতে হবে। একই সঙ্গে কারা এবং কী উদ্দেশ্যে ওই স্থান থেকে মাটি কাটছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে আদর্শ পরিমার্জিত পরিবর্ধিত সময় উপযোগী বাস্তবধর্মী বস্তুনিষ্ঠ রিপোর্ট চাই পরিবর্তিত হেডলাইনসহ