অনলাইন, ০৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ডেলাপের জোড়া গোলে ফরেস্টের কাছে হার, টানা তৃতীয় ম্যাচে পরাজিত ম্যানচেস্টার সিটি এবার ভাটারায় স্কুলবাসে আগুন, দুই দিনে ছয় বাসে অগ্নিসংযোগে আতঙ্কে পরিবহন মালিক-শ্রমিকেরা ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি এক ম্যাচ হাতে রেখেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ, রেফারিং নিয়ে ক্ষুব্ধ শ্রীলঙ্কার কোচ ১৫ শিক্ষার্থীর মাথায় খোপ খোপ করে চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা ম্যানারস শিখানোর নামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ভোরবেলায় পিকআপভর্তি ষাঁড়-বাছুর নিরাপদে চোরাচালানের পাঁয়তারা, দুর্গাপুরে এবার পুলিশের জালে ধরা চোরাকারবারি চক্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র বন্যাঢ্য শোভাযাত্রা প্রধান শিক্ষকের ওপর হামলা চালানো সহকারী শিক্ষক বরখাস্ত কুলাউড়া সীমান্তে ভারতীয় সিগারেট উদ্ধার; ফাঁকা গুলি বর্ষণ; বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা যশোরের শার্শায় ৫৫তম সমবায় দিবস পালিত এইচএসসিতে যশোর বোর্ডে শূন্য পাস কলেজ, নেই শিক্ষক, হয় না ক্লাস, পাস করবে কীভাবে যশোরে রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক সংস্কার, যাতায়াতে ফিরেছে স্বস্তি
হোম › আমেরিকা › ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট

যুক্তরাষ্ট্র ডেস্ক | প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৮ নভেম্বর, ২০২৬ 46
ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউএফসি প্রধান ডানা হোয়াইট
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক ও প্রকাশক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতা ইউএফসির প্রধান নির্বাহী ডানা হোয়াইট। একটি সূত্রের বরাতে সিএনএন এ খবর জানিয়েছে।

শনিবার (৭ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তিনি লেখেন, 'ডানা, দয়া করে কাজটা নাও!' ট্রাম্প বলেন, প্রেস সেক্রেটারিকে 'উন্মাদ বামপন্থীদের' বিরুদ্ধে প্রশাসনকে রক্ষা করতে হবে। পোস্টে তিনি ছয়জন ইউএফসি ফাইটারের ছবি দিয়ে তাঁদের হোয়াইটের 'সহকারী' হিসেবে নেওয়ার কথাও বলেন।

তবে একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, হোয়াইট প্রস্তাবটি গ্রহণ করেননি। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি এবং জানান, সোমবার ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। হোয়াইট হাউসের এক সহকারী বলেছেন, ট্রাম্প মজা করে কথাটি বলেছিলেন।

ট্রাম্প ও ডানা হোয়াইট দীর্ঘদিনের বন্ধু। ট্রাম্প একাধিক ইউএফসি আয়োজনে উপস্থিত থেকেছেন। গত জুনে হোয়াইট হাউসের লনে 'ইউএফসি ফ্রিডম ২৫০' আয়োজন করা হয়, যা ছিল সেখানে অনুষ্ঠিত প্রথম পেশাদার ক্রীড়া আয়োজন।

গত আগস্টে প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর পরিবারকে সময় দেওয়ার কথা বলে প্রেস সেক্রেটারির পদ ছাড়েন ক্যারোলাইন লেভিট। এরপর দায়িত্ব পাওয়া কেটি জাকারিয়াকে মাত্র পাঁচ দিনের মাথায় ১৬ অক্টোবর সরিয়ে দেওয়া হয়। তখন থেকে পদটি শূন্য। এদিকে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা, আর শুক্রবার চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের জায়গায় স্টিফেন মিলারকে বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ইউএফসির প্রধান নির্বাহী ডানা হোয়াইট। ফাইল ছবি: Andrius Petrucenia / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)

লিংক কপি হয়েছে ✓
ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি ◷ ৩ ঘণ্টা ৩৬ মিনিট আগে ব্রুকলিনে দৌড়ানোর সময় তরুণী হত্যা: নগরীর শিক্ষা বিভাগের এক কর্মী গ্রেপ্তার, হত্যার অভিযোগ ব্রুকলিনে দৌড়ানোর সময় তরুণী হত্যা: নগরীর শিক্ষা বিভাগের এক কর্মী গ্রেপ্তার, হত্যার অভিযোগ ◷ ১ দিন আগে এআই দিয়ে সিইও-আইনজীবী সেজে ১২ কোটি ৯০ লাখ ডলার হাতানোর অভিযোগ, নিউইয়র্কে তিন বিদেশির বিরুদ্ধে মামলা এআই দিয়ে সিইও-আইনজীবী সেজে ১২ কোটি ৯০ লাখ ডলার হাতানোর অভিযোগ, নিউইয়র্কে তিন বিদেশির বিরুদ্ধে মামলা ◷ ১ দিন আগে মেয়র মামদানির পাঁচ প্রস্তাবেই নিউইয়র্কবাসীর ‘হ্যাঁ’: আউটডোর ডাইনিং থেকে বাইক লেন—কী বদলাবে মেয়র মামদানির পাঁচ প্রস্তাবেই নিউইয়র্কবাসীর ‘হ্যাঁ’: আউটডোর ডাইনিং থেকে বাইক লেন—কী বদলাবে ◷ ১ দিন আগে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ◷ ১ দিন আগে ওয়াশিংটনে ‘অনাগরিকদের’ ব্যালট আলাদা রাখতে চাপ দিতে পারবে না বিচার বিভাগ: ফেডারেল আদালত ওয়াশিংটনে ‘অনাগরিকদের’ ব্যালট আলাদা রাখতে চাপ দিতে পারবে না বিচার বিভাগ: ফেডারেল আদালত ◷ ১ দিন আগে