Columbus, ০৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক হিসেবে নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জামায়াতের লিফলেট বিতরণ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় ইউনিয়নের ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সড়ক দুর্ঘটনায় আহত নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক জাতীয় শিক্ষক দিবস: শিক্ষক শুধু পাঠদানকারী নন, জাতি গঠনের কারিগর মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সোনাইমুড়ীতে ‘মব’ তৈরির অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি রামখানা ইউনিয়নে ঘরে ঘরে গণসংযোগ, দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় সংগ্রাম নিয়েই যার জীবন সাবেক মেধাবী ছাত্রনেতা শহিদুল ইসলাম ব্যাপারী কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান এনসিপি নেতাকর্মীদের। কুষ্টিয়া দৌলতপুরে বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার, তালিকায় কাঁকন বাহিনীর সদস্য টুয়েল। দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন
হোম › বাংলাদেশ › কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় ইউনিয়নের ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় ইউনিয়নের ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪৭ এএম, ০৫ অক্টোবর, ২০২৬ 6
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় ইউনিয়নের ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি:


কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর ফেডারেশনে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ টিকা প্রদান কার্যক্রম চলে।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।


ক্যাম্পেইনের মাধ্যমে ছাগল ও ভেড়াকে পিপিআর রোগ থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা দেওয়া হয়। একই সঙ্গে খামারি ও পশুপালকদের পিপিআর রোগ সম্পর্কে সচেতন করা হয়।


এ কার্যক্রমের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কুড়িগ্রাম সদর।


টিকা প্রদান কার্যক্রমে ভ্যাকসিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জয়নাল আবেদীন।


বিনামূল্যে টিকা পেয়ে স্থানীয় ছাগল ও ভেড়া পালনকারীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগের ফলে পশুপালকরা আর্থিকভাবে উপকৃত হওয়ার পাশাপাশি ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পারবেন।