Columbus, ০৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ মাদক মামলায় দুইজনের নওগাঁয় যাবজ্জীবন কারাদণ্ড চর ফকিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, আজীবন বহিষ্কার ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা, প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক হিসেবে নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জামায়াতের লিফলেট বিতরণ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গায় ইউনিয়নের ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদান গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত মহাদেবপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু সড়ক দুর্ঘটনায় আহত নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক জাতীয় শিক্ষক দিবস: শিক্ষক শুধু পাঠদানকারী নন, জাতি গঠনের কারিগর মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সোনাইমুড়ীতে ‘মব’ তৈরির অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি রামখানা ইউনিয়নে ঘরে ঘরে গণসংযোগ, দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় সংগ্রাম নিয়েই যার জীবন সাবেক মেধাবী ছাত্রনেতা শহিদুল ইসলাম ব্যাপারী
হোম › বাংলাদেশ › মাদক মামলায় দুইজনের নওগাঁয় যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় দুইজনের নওগাঁয় যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২২ এএম, ০৫ অক্টোবর, ২০২৬ 3
মাদক মামলায় দুইজনের নওগাঁয় যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সুকান্ত শাহা এই রায় ঘোষণা করেন৷ রায় ঘোষণার সময় একজন আসামী উপস্থিত ছিলেন এবং অপরজন পলাতক রয়েছেন।


যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন,নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো: হারুন (৪২) এবং সন্তোষপড়া গ্রামের নাজিরের ছেলে টুয়েল (৪৫)। এরমধ্যে টুয়েল পলাতক রয়েছেন।


জানা যায়, গত ২০১৪ সালের ২৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি মাদক নিয়ে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় আসছে। সংবাদ পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ছাতড়া বাজার এলাকায় অভিযান চালায়। একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তারা গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে টুয়েলের কাছ থেকে ৬০ গ্রাম এবং হারুনের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই সময় উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। একই সাথে তাদের ব্যবহৃত একটি লাল রঙের ১৫০ সিসির পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরবর্তী পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ ধারায় মামলা দায়ের করে। মামলাটির তদন্ত এবং তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি হারুনের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।


মামলাটি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির এবং রাষ্ট্র কর্তৃক আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট এস এম জুবায়ের।


রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ইলিয়াস কবির বলেন, মাদকের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড একটি নজির। আদালত যে রায় দিয়েছেন এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।


আসামিপক্ষের আইনজীবী এস এম জুবায়ের বলেন, আসামি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল এমন তথ্য প্রমাণ না পাওয়া স্বত্বেও রায় ঘোষণা করা হয়েছে। আমরা এই রায়ে সংক্ষুব্ধ।