Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ
হোম › বাংলাদেশ › মৌলভীবাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম জরিমানা বিশহাজার

মৌলভীবাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম জরিমানা বিশহাজার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:১০ এএম, ০৫ অক্টোবর, ২০২৬ 94
মৌলভীবাজারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম জরিমানা বিশহাজার

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙানো, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগে এসব জরিমানা করা হয়।


রোববার (৪ অক্টোবর) উপজেলার শমশেরনগর বাজার, লামাবাজার ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযান সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, শমশেরনগরের লামাবাজার, স্টেশন রোড ও বাজারের বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।


এসব অনিয়মের দায়ে লামাবাজারের ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, স্টেশন রোডের চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা করা ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


অভিযানকালে ব্যবসায়ীদের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি না করা এবং অবৈধভাবে সিলিন্ডার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের যথাযথ ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের তদারকি অভিযান চলমান থাকবে।

লিংক কপি হয়েছে ✓