Columbus, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুলাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার কুলাউড়ায় গুদামে ৬৮৩ বস্তা চাল উদ্ধার, নিখোঁজ ১১৭ বস্তা গ্রাম আদালত সক্রিয় হলে সহজে বিচার পাবেন গ্রামের মানুষ: নোয়াখালীতে সমন্বয় সভা মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং নওগাঁয় উৎসবমূখর পরিবেশে সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ, জাতিসংঘ সফর নিয়ে আলোচনা কুড়িগ্রামে মানসিক প্রতিবন্ধী নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ দৌলতপুরে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ। পেনসিলভেনিয়ায় লাইসেন্স পেল সোনালী এক্সচেঞ্জ, তবে এখনো প্রকাশ হয়নি কোনো শাখার ঠিকানা চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ, ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের, পরমাণু ইস্যুতে নতুন উত্তেজনা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির বিস্তার, ৮৫ শতাংশ মামলায় অভিযোগের সত্যতা পাওয়ার দাবি রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম পরিবহনে বাধা, অক্টোবরের প্রথম সপ্তাহে আসার কথা
হোম › বাংলাদেশ › মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং

মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫৮ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 7
মুসাপুর ক্লোজার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ ব্রিফিং

মোহাম্মদ উল্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি।।


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ক্লোজার প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় এ বিষয়ে জরুরি সংবাদ ব্রিফিং করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এ সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার।


বক্তব্যে তিনি মুসাপুর ক্লোজার প্রকল্পের অনুমোদনকে কোম্পানীগঞ্জের মানুষের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার জনজীবন, কৃষি, যোগাযোগ ও পরিবেশ ব্যবস্থাপনায় সম্ভাব্য ইতিবাচক প্রভাব পড়ার কথা তুলে ধরেন।


এ সময় প্রকল্পটি অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুরুল আলম শিকদার। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীকে ধন্যবাদ জানান।


সংবাদ ব্রিফিংয়ে স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।