Columbus, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান নোয়াখালী'র সেনবাগ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ নওগাঁয় বিএনপির বিক্ষোভ! জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ-প্রশাসনকে বরদাস্ত নয় ভারতের চেয়েও বেশি ফেসবুক ব্যবহারকারী বাংলাদেশে, ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে আলোচনা কার্পাসডাঙ্গায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: হরমুজ প্রণালি খুলতে শর্ত, কূটনৈতিক তৎপরতা জোরদার ট্রাম্প-শি বৈঠক: বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাস বাড়ল যুক্তরাষ্ট্র-চীনের ঢাকায় বোমা বিস্ফোরণ: বিস্ফোরণ ঘটালে ৫–১০ হাজার টাকা দেওয়ার অভিযোগ বাংলাদেশ ১১টি নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভাড়া বৃদ্ধিতে মানা হচ্ছে না সরকারি নির্ধারিত হার মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ইটের ব্লক, নিকটেই মাটি কাটার অভিযোগ
হোম বাংলাদেশ নওগাঁয় বিএনপির বিক্ষোভ! জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ-প্রশাসনকে বরদাস্ত নয়

নওগাঁয় বিএনপির বিক্ষোভ! জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ-প্রশাসনকে বরদাস্ত নয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৯ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 9
নওগাঁয় বিএনপির বিক্ষোভ! জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ-প্রশাসনকে বরদাস্ত নয়

আহিদুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি॥


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশ থেকে ‘জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ ও প্রশাসনকে' বরদাস্ত না করার ঘোষণা দিয়ে প্রয়োজনে তাদের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।


বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধ এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এ জন্য দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।


এ সময় সাংসদ ফজলে হুদা বাবুল বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি ‘জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ ও প্রশাসনকে বরদাস্ত করা হবে না' উল্লেখ করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিকে সফল বলে দাবি করেন।