Columbus, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
প্রতিবন্ধী অধিকার নিশ্চিতকরণে কুড়িগ্রামে জেলা সম্মেলন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ জানালেন ভূমি কর্মকর্তা মাসুদ আলম নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান নোয়াখালী'র সেনবাগ সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ নওগাঁয় বিএনপির বিক্ষোভ! জামায়াত-আওয়ামীপন্থী পুলিশ-প্রশাসনকে বরদাস্ত নয় ভারতের চেয়েও বেশি ফেসবুক ব্যবহারকারী বাংলাদেশে, ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে আলোচনা কার্পাসডাঙ্গায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: হরমুজ প্রণালি খুলতে শর্ত, কূটনৈতিক তৎপরতা জোরদার ট্রাম্প-শি বৈঠক: বাণিজ্য যুদ্ধবিরতি আরও দুই মাস বাড়ল যুক্তরাষ্ট্র-চীনের ঢাকায় বোমা বিস্ফোরণ: বিস্ফোরণ ঘটালে ৫–১০ হাজার টাকা দেওয়ার অভিযোগ বাংলাদেশ ১১টি নতুন বোয়িং উড়োজাহাজ কিনছে জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › বাংলাদেশ › নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ 3
নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ

নওগাঁ প্রতিনিধিঃ


নওগাঁর পোরশায় নবম শ্রেণির এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে নুরুজ্জামান নামের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার ছাওড় ইউনিয়নের মূলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে।


জানা যায়, বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক নুরুজ্জামান নীতিমালাকে তোয়াক্কা না করে বিদ্যালয়ে প্রাইভেট পড়াতেন। অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়ানোর সময় বিদ্যালয়ের নবম এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক করেন। এ ঘটনাটি অন্য শিক্ষার্থীরা দেখে এবং বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষককে জানান। ঘটনাটি জানাজানি হলে গত রোববার থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান বিদ্যালয়ে আর জাননি। এ ঘটনা জানার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় আজ শিক্ষার্থী ও এলাকাবাসীরা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর প্রায় দুই ঘন্টার মতো সময় প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে এবং তার পদত্যাগ দাবি করেন।


এ বিষয়ে জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান বলেন, আমি প্রথমে প্রাইভেট পড়াতে চাইনি। প্রধান শিক্ষক ও আমার সহকর্মীদের অনুরোধে আমি প্রাইভেট পড়াই। হঠাৎ করে গত বৃহস্পতিবার আমার বিরুদ্ধে এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলে। এরপর আমি গত রোববারে বিদ্যালয়ে গেলে আমাকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেননি এবং আমাকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নিতে চায়। এরপর থেকে আমি আর বিদ্যালয়ে যাইনি। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করি।


জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, প্রথমে আমি শিক্ষার্থীদের কাছে জেনে ব্যাক্তিগত ভাবে বিষয়টি যাচাই করি। এতে আমার কাছে ঘটনাটি সত্য মনে হয়েছে। এ ঘটনা জানার পর গত রোববার থেকে ওই শিক্ষক আর বিদ্যালয়ে আসেননি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।