নিজের জন্মদিনে শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজের ৫৯তম জন্মদিনে শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর বনানীতে নৌবাহিনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মসজিদের বাইরে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর উপহারের মধ্যে ছিল ফুটবল, বাস্কেটবল ও নেট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন হলেও উনি আজকে শিশু-কিশোরদের খেলার সামগ্রী উপহার দিয়েছেন। তিনি তাদের খোঁজখবর নিয়েছেন।”
এ সময় শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা সবাই মিলে খেলাধুলা করবে।” উপহার পেয়ে শিশুরা সমস্বরে বলে, “আঙ্কেল, হ্যাপি বার্থডে।” জবাবে প্রধানমন্ত্রী হেসে বলেন, “থ্যাংক ইউ। বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে।”
এর আগে ৬ নভেম্বর একই মসজিদে জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সে সময় তাদের পছন্দের খেলা সম্পর্কে জানতে চেয়ে খেলার সামগ্রী দেওয়ার কথা বলেছিলেন তিনি। জন্মদিনে সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।





