অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › আন্তর্জাতিক › ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২৭ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 48
ইমরান খানের মুক্তি ও রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘের মানবাধিকারপ্রধানের
শামী মিয়া
শামী মিয়াবাফেলো প্রতিনিধি॥

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, সুচিকিৎসা এবং দেশটির রাজনৈতিক উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার তুর্ক বলেন, “আমি ইমরান খানের মুক্তির আহ্বান জানাচ্ছি। আমি তাঁর সুচিকিৎসা এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি।” সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তুর্ক বলেন, পাকিস্তানে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও বিরোধী রাজনীতিকেরাও নির্বিচার আটকের শিকার হচ্ছেন। পরিবারের সাক্ষাৎ, আইনজীবী ও চিকিৎসাসহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ‘তোশাখানা-২’ মামলায় ২০২৫ সালের ২০ ডিসেম্বর তাঁদের ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান ১৯ কোটি পাউন্ডের একটি দুর্নীতি মামলায়ও সাজা ভোগ করছেন।

সম্প্রতি স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে ইমরান আশঙ্কা প্রকাশ করেছিলেন, তিনি হয়তো আর “জীবিত ফিরতে” পারবেন না। পৃথকভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইমরান ও বুশরার পর্যাপ্ত চিকিৎসা এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছে।

সূত্র: সিএনএন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লিংক কপি হয়েছে ✓
রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারের সরকার রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারের সরকার ◷ ৭ ঘণ্টা ৫৬ মিনিট আগে ‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর ‘শুধু নিয়েই গেছেন’—শিল্পপতিদের কড়া সমালোচনা মোদির, বিরোধীরা বলছে রাহুলের সুর ◷ ১৩ ঘণ্টা ৫৪ মিনিট আগে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ ◷ ১৭ ঘণ্টা ৩৮ মিনিট আগে নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় ◷ ১ দিন আগে পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং ◷ ১ দিন আগে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, ঐতিহাসিক রায় রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, ঐতিহাসিক রায় ◷ ১ দিন আগে