অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › অর্থনীতি › শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৩-৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা, ক্রয়াদেশ কমছে: বিজিবিএ

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৩-৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা, ক্রয়াদেশ কমছে: বিজিবিএ

অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ০৭:২৬ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 56
শ্রমিক অসন্তোষে পোশাক খাতে ৩-৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা, ক্রয়াদেশ কমছে: বিজিবিএ
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে এ খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিদেশি ক্রেতাদের স্থানীয় প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিজিবিএ সভাপতি আব্দুল হামিদ বলেন, গত ১৫ দিনে এ পরিমাণ ক্ষতি হয়েছে। এর প্রভাব শুধু তৈরি পোশাকশিল্পে সীমাবদ্ধ থাকবে না; পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস ও রপ্তানির অন্যান্য খাতেও পড়বে। উৎপাদন বন্ধ থাকলে পোশাকশিল্পে দৈনিক ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয় বলে জানান তিনি।

আব্দুল হামিদ বলেন, “চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমে এসেছে। কিছু কারখানা উৎপাদন বন্ধ করে দিয়েছে।”

গত মাসের শেষ দিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে এবং ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকেরা কাজে ফিরলেও পরে আবার রাস্তায় নামেন। মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভের মধ্যে অনেক কারখানা ছুটি বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

লিংক কপি হয়েছে ✓