অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে অন্তত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে শত শত মানুষ হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা
হোম › রাজনীতি › চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা

চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০৪ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 108
চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা
মোহাম্মদ উল্লাহ
মোহাম্মদ উল্লাহনোয়াখালী প্রতিনিধি॥

ভোগান্তিতে সাধারণ মানুষ, রোববার থেকে কার্যক্রম চালুর সিদ্ধান্ত

নোয়াখালীর চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আটটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ইউনিয়ন পরিষদগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়। এ সময় কয়েকটি পরিষদ থেকে চেয়ারম্যান, সচিবসহ কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা লোকজনকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

চাটখিল উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে শাহাপুর ইউনিয়ন পরিষদ ছাড়া রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভের জেরে এ ঘটনা ঘটেছে। কয়েকটি ইউনিয়ন পরিষদে নেতাকর্মীরা ‘ওপরের নির্দেশ’ রয়েছে বলে তালা দেওয়ার কথা জানিয়েছেন বলেও অভিযোগ করেন চেয়ারম্যানরা।

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একদল নেতাকর্মী অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে তারা ইউনিয়ন পরিষদে প্রবেশ করে চেয়ারম্যানের কক্ষের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং সরকারি কাগজপত্র তছনছ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সেবা নিতে আসা লোকজন ও কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে একদল নেতাকর্মী নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে গিয়ে ‘ওপরের নির্দেশ’ রয়েছে উল্লেখ করে পরিষদের কার্যক্রম বন্ধ করে চলে যেতে বলেন। ওই সময় পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল। পরে চেয়ারম্যান নিজের কক্ষে তালা দিয়ে চলে গেলে নেতাকর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং সচিবসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন।

এর ফলে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমও ব্যাহত হয়। পরে বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করতে বাধ্য হন সংশ্লিষ্ট ডিলার।

এ বিষয়ে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বিষয়টি তিনি সন্ধ্যার দিকে জানতে পেরেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দায়িত্ব পালনরত চেয়ারম্যানদের বিরুদ্ধে বিভিন্নভাবে ‘ফ্যাসিস্টদের অর্থায়নের’ অভিযোগ রয়েছে বলেও তিনি দাবি করেন। বিষয়টি নিয়ে জেলা নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। তিনি বলেন, স্থানীয় কিছু নেতৃবৃন্দ চেয়ারম্যানদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন।

ইউএনও বলেন, “আমরা তাদের বলেছি, আপনারা যা করেছেন, তা সরকারের পক্ষে যাচ্ছে না। তারা বিষয়টি না বুঝে করেছেন বলে জানিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম আবার চালু হবে।”

এদিকে, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরোধের কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ যাতে সরকারি সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

লিংক কপি হয়েছে ✓
টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা ◷ ২ ঘণ্টা ৩ মিনিট আগে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী ◷ ২ ঘণ্টা ৫ মিনিট আগে সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে ◷ ২ ঘণ্টা ৫ মিনিট আগে পাবনার বেড়ায় তিন দিন ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার; এলাকা থমথমে পাবনার বেড়ায় তিন দিন ধরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার; এলাকা থমথমে ◷ ২ ঘণ্টা ৩৬ মিনিট আগে ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ◷ ৩ ঘণ্টা ৩ মিনিট আগে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি ◷ ৩ ঘণ্টা ৩ মিনিট আগে