অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › বাংলাদেশ › গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:৫০ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 60
গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

ময়মনসিংহের গফরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সন্দেহে একটি প্রাইভেট কার ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে গাড়ির সংঘর্ষে আজিম সরকার (১৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ছাত্রদল কর্মীসহ আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিম সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদ সরকারের ছেলে। তিনি এ বছর গফরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে উপজেলার প্রবেশমুখ শিবগঞ্জ বাজারে পাহারা বসিয়েছিলেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে চালক গতি বাড়িয়ে চলে যান। সন্দেহ হলে আজিমসহ তিনজন মোটরসাইকেলে প্রায় চার-পাঁচ কিলোমিটার গাড়িটির পিছু নেন। পাঁচুয়ায় গতিরোধের চেষ্টার সময় মোটরসাইকেলটি সামনে গিয়ে ব্রেক করলে সংঘর্ষ হয়।

আহত ছাত্রদল কর্মী রিফাত ও পাভেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং প্রাইভেট কারের যাত্রী আলমগীর ও তাঁর স্ত্রী লিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রাইভেট কারের যাত্রী আলমগীর জানান, তাঁরা স্ত্রী-সন্তানসহ শ্রীপুর থেকে গ্রামের বাড়ি নান্দাইলে যাচ্ছিলেন। শিবগঞ্জ বাজারের কাছে দেশীয় অস্ত্র হাতে কয়েকজন গাড়ি থামাতে বললে ভয়ে চালক না থেমে দ্রুত চলে যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

গফরগাঁও থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লিংক কপি হয়েছে ✓