মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট
মধ্যবর্তী নির্বাচনে হেরে যাওয়ার এক সপ্তাহ পর ওয়াশিংটনে নিজের কংগ্রেস অফিস ও অ্যাপার্টমেন্ট গুছিয়ে একটি ইউ-হল ভ্যানে বসে সাক্ষাৎকার দিয়েছেন কলোরাডোর রিপাবলিকান কংগ্রেসওম্যান লরেন বোবার্ট। প্রায় ছয় বছর আগে ‘মাগা’ আন্দোলনের তারকা হিসেবে উঠে আসা বোবার্ট এবার ডেমোক্র্যাট প্রার্থী আইলিন লবাখারের কাছে হেরেছেন। দুই বছর আগে এই আসনেই তিনি বড় ব্যবধানে জিতেছিলেন।
এপিকে দেওয়া সাক্ষাৎকারে বোবার্ট বলেন, “আমি প্রতিদিন এটা নিয়ে ভাবি। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর গণভোট হতে পারে, কংগ্রেস বা রিপাবলিকান পার্টির ওপর গণভোটও হতে পারে।” এরপর গলা নামিয়ে বলেন, “আমার মনে হয়, সবকিছু মিলিয়েই।”
একসময় নিজেকে ‘আল্ট্রা মাগা’ বলা বোবার্ট এখন আর লেবেলে আগ্রহী নন। তিনি বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্মান করি, এখনো তাঁর সঙ্গে কাজ করি এবং ভবিষ্যতেও করতে চাই। তাঁর জন্য নয়, তাঁর সঙ্গে।”
হারের কারণ হিসেবে বোবার্ট আংশিকভাবে ২০২৩ সালে ডেনভারের একটি থিয়েটারে ‘বিটলজুস’ নাটক দেখার সময় ভেপিং করে বের করে দেওয়ার ঘটনাকে দায়ী করেন। ওই ভিডিও প্রতিপক্ষের প্রচারণায় বারবার দেখানো হয়েছিল। মজা করে তিনি বলেন, আবার সুযোগ পেলে কিছুই বদলাতেন না, শুধু “থিয়েটারে যেতেন না।”
এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই বড় জয় পেয়েছে, যা ট্রাম্প ও রিপাবলিকান শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এপি





