অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে অন্তত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে শত শত মানুষ হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা
হোম › বাংলাদেশ › বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০৪ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 167
বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি'র সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্রের বরাতে জানা যায়, গত দুই দিন ধরে মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচলও কমে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবি'র টহলদল এ চেষ্টা প্রতিহত করে। পরে জিরো লাইন থেকে ২৫-৩০ গজ দূরে ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন কয়েকজন নারী-পুরুষ। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের ধমক দিয়ে ফিরিয়ে দিচ্ছেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, গভীর রাতে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন।

লিংক কপি হয়েছে ✓
হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন ◷ ২০ মিনিট আগে পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা ◷ ২০ মিনিট আগে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ ◷ ২ ঘণ্টা ৩১ মিনিট আগে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা ◷ ২ ঘণ্টা ৩১ মিনিট আগে বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ ◷ ২ ঘণ্টা ৩৬ মিনিট আগে খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি ◷ ২ ঘণ্টা ৩৬ মিনিট আগে