অনলাইন, ২০ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি ব্যর্থ হয়েছে, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের: মামুনুল হক দলের কেউ আওয়ামী লীগকে আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী; ‘আ.লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’—বাণিজ্যমন্ত্রী গফরগাঁওয়ে আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার ধাওয়া, সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু নড়াইলে দুই বিএনপি নেতা হত্যায় মাশরাফিকে দায়ী করে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৫ যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: তালিকা প্রকাশ নওগাঁয় খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু গলার কাঁটা হাসিনাকে বের করতে ভারত সরকার ব্যস্ত: এমপি ফজলে হুদা নোয়াখালীর সেনবাগে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চাটখিলে ৮ ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ মাগা তারকা থেকে ইউ-হল ভ্যানে: পরাজয়ের পর অফিস গোছালেন লরেন বোবার্ট কর্মীদের কাছে ধর্মীয় ইমেইল পাঠানো অসাংবিধানিক: কৃষিমন্ত্রী রলিন্সের বিরুদ্ধে আদালতের রায়
হোম › শিক্ষা › সহিংসতার মধ্যে নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সহিংসতার মধ্যে নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩১ এএম, ২০ নভেম্বর, ২০২৬ 57
সহিংসতার মধ্যে নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর রাত ১১টায় রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। পরে জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা, সংসদ সদস্যের বাড়ি, গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। শুক্রবার পুলিশের মহাপরিদর্শক, বিজিবি ও এসআরবির মহাপরিচালক গোপালগঞ্জ পরিদর্শন করেছেন।

লিংক কপি হয়েছে ✓